ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

বিনিয়োগ সম্মেলনে ৩১০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে: বিডা চেয়ারম্যান

  • আপলোড সময় : ১৩-০৪-২০২৫ ০৬:৫২:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৪-২০২৫ ০৬:৫২:৪৮ অপরাহ্ন
বিনিয়োগ সম্মেলনে ৩১০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে: বিডা চেয়ারম্যান
বিনিয়োগ সম্মেলনে ৩১০০ কোটি টাকার বিদেশি বিনিয়োগ প্রস্তাব এসেছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরি। রোববার (১৩ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি।

আশিক চৌধুরী বলেন, "এই সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশ নিয়ে বিদেশি বিনিয়োগকারীদের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনা।"

তবে সম্মেলনে আসা বিনিয়োগের অঙ্ক দিয়েই সফলতা বিচার না করার আহ্বান জানান তিনি। জানান, আন্তর্জাতিক মান বজায় রেখেই আয়োজন হয়েছে এবারের সম্মেলন। এতে দেশের ভাবমূর্তির ইতিবাচক পরিবর্তন হয়েছে বলেই মনে করেন তিনি।

বিদেশিদের চোখে বাংলাদেশে বিনিয়োগের চ্যালেঞ্জ কী?—এই প্রশ্নে বিডা চেয়ারম্যান বলেন, "অনেকে জানিয়েছেন, বাংলাদেশে না এলে এদেশের বাস্তব চিত্র বোঝা সম্ভব নয়।" কারণ হিসেবে তিনি বলেন, "বাংলাদেশকে সাধারণত ঘনবসতিপূর্ণ দক্ষিণ এশিয়ার একটি দেশ হিসেবেই চিহ্নিত করা হয় বিশ্বজুড়ে।"

সরকারের খরচ কত হয়েছে? আশিক চৌধুরি জানান, সম্মেলনের জন্য সরকারের খরচ হয়েছে মাত্র ১ কোটি টাকা। বাকি খরচ বহন করেছে অংশীদার প্রতিষ্ঠানগুলো।

বিডার দাবি—এই সম্মেলনের মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীদের মনে বাংলাদেশের প্রতি আগ্রহ তৈরি হয়েছে, যা ভবিষ্যতে আরও বড় পরিসরে বিনিয়োগ আনতে সহায়ক হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাল থেকে ২১ অক্টোবর পর্যন্ত সাজেকে সড়ক অবরোধ স্থগিত

কাল থেকে ২১ অক্টোবর পর্যন্ত সাজেকে সড়ক অবরোধ স্থগিত