ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

যৌথবাহিনীর অভিযানে নিহত কুখ্যাত দস্যু গোয়াস্কা দাঙ্কারামিসহ শতাধিক সহযোগী

  • আপলোড সময় : ১৩-০৪-২০২৫ ০৭:১০:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৪-২০২৫ ০৭:১০:৪১ অপরাহ্ন
যৌথবাহিনীর অভিযানে নিহত কুখ্যাত দস্যু গোয়াস্কা দাঙ্কারামিসহ শতাধিক সহযোগী
নাইজেরিয়ায় যৌথবাহিনীর অভিযানে নিহত হয়েছে কুখ্যাত দস্যু গোয়াস্কা দাঙ্কারামি। প্রাণ হারিয়েছেন তার শতাধিক সহযোগীও। শনিবার (১২ এপ্রিল) এক প্রতিবেদনে খবরটি জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের গভীর জঙ্গলে লুকিয়ে ছিল দাঙ্কারামির দল। দেশটির নিরাপত্তা বাহিনীর ভাষ্য অনুযায়ী, বহুদিন ধরেই তাদের নজরে ছিলেন তিনি। অবশেষে গত শুক্রবার গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। ধ্বংস করা হয় একাধিক গোপন আস্তানাও।

অভিযানের আগেই কাতসিনা প্রদেশের একটি গ্রামে হামলা চালিয়ে ৪৩ জনকে অপহরণ এবং ৪ জনকে হত্যা করেছিল এই দস্যুদল। সেই ঘটনার পর থেকেই অভিযানে নামার প্রস্তুতি নেয় প্রশাসন।

এদিকে দাঙ্কারামির মৃত্যুর গুজব অতীতেও একাধিকবার শোনা গেছে। এমনকি আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএস-এর সঙ্গেও তার দলের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে স্থানীয় নিরাপত্তা সংস্থাগুলো।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার