ঢাকা , সোমবার, ১৫ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ ১০ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত বিশ্ববাজারে সোনার দাম কমছে কেন জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল: বুবলী বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী বিএসএফের গুলিতে সীমান্তে আবারো বাংলাদেশি নিহত দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ৮৯ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৬৪৩ জনের উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে বিপাকে ইউন, ৩০ বছরের জেল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই লাল কার্ডের ঝড়! ইতিহাস গড়ে মেক্সিকোর জয় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস হাম সন্দেহে একদিনেই ঝরল ৮ শিশুর প্রাণ বৃষ্টিতে ভেসে গেল টাইগারদের দ্বিতীয় লড়াই ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ ফিলিপিন্সে ভূমিকম্পের তিনদিন পরও উদ্ধার হচ্ছে লাশ, মৃত্যু বেড়ে ৪৬ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী

বঞ্চিত ১১১৪ জনের রিভিউ শুনবেন আপিল বিভাগ

  • আপলোড সময় : ০৭-১১-২০২৪ ১২:০৬:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৪ ১২:০৬:১৯ অপরাহ্ন
বঞ্চিত ১১১৪ জনের রিভিউ শুনবেন আপিল বিভাগ
২৭তম বিসিএসে প্রথম মৌখিক পরীক্ষা বাতিল করার রায় বৈধ ঘোষণা বহাল রেখে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে ১ হাজার ১১৪ জনের রিভিউ আবেদন শুনবেন সর্বোচ্চ আদালত। আগামী ৪ ডিসেম্বর রিভিউ আবেদনের ওপর শুনানি হবে।আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন দোলন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।২০১০ সালে ২৭তম বিসিএস’র প্রথম মৌখিক পরীক্ষা বাতিল করার বৈধ ঘোষণার হাইকোর্টের রায় বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এদিকে দ্বিতীয় মৌখিক পরীক্ষা অবৈধ ঘোষণার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারের করা লিভ টু আপিল কিছু পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করা হয়। সে সময় প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বে আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চ এ রায় দেন।২০০৭ সালে জরুরি অবস্থার সময় সরকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ২৭তম বিসিএস পরীক্ষার প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিল করে। মৌখিক পরীক্ষার ফল বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে উত্তীর্ণরা রিট আবেদন দায়ের করেন। 

২০০৮ সালের ৩ জুলাই বিচারপতি মো. আবদুর রশিদ ও বিচারপতি মো. আশফাকুল ইসলাম সমন্বয়ে গঠিত বেঞ্চ সরকারের সিদ্ধান্তকে বৈধতা দিয়ে রায় দেন। সেই রায়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট রিট আবেদনকারীরা আপিল বিভাগে লিভ টু আপিল করেন। অপরদিকে হাইকোর্টের আরেকটি বেঞ্চ তিনটি পৃথক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে দ্বিতীয়বার মৌখিক পরীক্ষা গ্রহণ করাকে অবৈধ ঘোষণা করেন। বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ গত বছরের ১১ নভেম্বর এ রায় দেন। সরকার ওই রায়ের বিরুদ্ধে তিনটি লিভ টু আপিল আবেদন দাখিল করেন। একইদিন আপিল বিভাগ কিছু পর্যবেক্ষণসহ এই আবেদনগুলোরও নিষ্পত্তি করেন। 

২০০৭ সালের ২১ জানুয়ারি ২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষায় তিন হাজার ৫৬৭ জন উত্তীর্ণ হন। ওই বছরের ৩০ জুন জরুরি অবস্থার সরকার প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিল করে দেয় এবং এর দুদিন পর প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিল করা হয়। ওই বছরের ২৯ জুলাই দ্বিতীয় মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০০৮ সালের ২৩ সেপ্টেম্বর প্রকাশিত ফল অনুযায়ী দ্বিতীয় মৌখিক পরীক্ষায় তিন হাজার ২২৯ জন উত্তীর্ণ হয়। পরে তাদের চাকরিতে নিয়োগ দেওয়া হয়।

কমেন্ট বক্স