ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়াতে চান ব্যবসায়ীরা, সিদ্ধান্ত মঙ্গলবার

  • আপলোড সময় : ১৪-০৪-২০২৫ ০১:২৫:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৪-২০২৫ ০১:২৫:২৬ অপরাহ্ন
সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়াতে চান ব্যবসায়ীরা, সিদ্ধান্ত মঙ্গলবার

সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা ও পাম তেলের দাম ১২ টাকা বাড়াতে চান ব্যবসায়ীরা। বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন নতুন মূল্যের কথা জানিয়ে বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে।অবশ্য ভোজ্যতেল পরিশোধন ও বাজারজাতকারী কোম্পানিগুলো বলছে, নতুন দরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৮ টাকা এবং খোলা সয়াবিন ও পাম তেলের দাম ১৩ টাকা বাড়াতে চেয়ে ভোজ্যতেল পরিশোধন কারখানাগুলোর সমিতি গত ২৭ মার্চ বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে চিঠি দেয়। চিঠিতে বলা হয়, ভোজ্যতেলের আমদানি পর্যায়ে শুল্ক-কর অব্যাহতির মেয়াদ শেষ হয়েছে গত ৩১ মার্চ। দাম বাড়াতে চাওয়ার কারণ এটাই।


বিষয়টি নিয়ে ৬ এপ্রিল ও ৮ এপ্রিল বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন পরিশোধন কারখানার মালিকদের সঙ্গে বৈঠক করলেও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। তবে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাণিজ্য উপদেষ্টা প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৯০ টাকার নিচে নির্ধারণের পক্ষে। আর মিলমালিকদের চাওয়া ১৯০ টাকার বেশি। উভয় বৈঠকে দর-কষাকষি হলেও কোনো সিদ্ধান্ত হয়নি।আগামী মঙ্গলবার দুপুর ১২টায় এ বিষয়ে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার সভাপতিত্বে আবার বৈঠক বসছে। বাণিজ্য মন্ত্রণালয় আজ রোববার এক চিঠি পাঠিয়ে টিকে, মেঘনা, সিটি গ্রুপের প্রতিনিধিদের মঙ্গলবারের বৈঠকে উপস্থিত থাকার জন্য বলেছে। চিঠি পাঠানো হয়েছে ট্যারিফ কমিশনের চেয়ারম্যান এবং ভোজ্যতেল কারখানা মালিক সমিতির সভাপতির কাছেও।

 

৮ এপ্রিল এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান এ নিয়ে প্রথম আলোকে বলেছিলেন, ‘ছয় মাস ধরে ভোজ্যতেলের আমদানি পর্যায়ে শুল্ক-কর অব্যাহতি দেওয়া হয়েছে। লম্বা সময় এ ধরনের সুযোগ বজায় রাখার বাস্তবতায় এনবিআরের নেই। আপাতত কর অব্যাহতির পক্ষে থাকাটা আমাদের জন্য কঠিন।এদিকে ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন আজ ট্যারিফ কমিশনে এক চিঠি পাঠিয়ে নতুন দর নির্ধারণের কথা জানিয়েছে। তারা বলেছে, বোতলজাত এক লিটার সয়াবিন তেলের দাম বেড়ে ১৮৯ টাকা হচ্ছে, যা এত দিন ১৭৫ টাকা ছিল। আর পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম হচ্ছে ৯২২ টাকা, যা ছিল ৮৫২ টাকা ছিল। এ ছাড়া খোলা সয়াবিন ও পামতেলের নতুন দাম প্রতি লিটার ১৬৯ টাকা, যা ছিল ১৫৭ টাকা।

 

বিজ্ঞপ্তি আকারে দেওয়া এ চিঠিতে অ্যাসোসিয়েশনের নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম মোল্লার স্বাক্ষর রয়েছে। যোগাযোগ করলে নুরুল ইসলাম মোল্লা চিঠি দেওয়ার কথা প্রথম আলোর কাছে স্বীকার করেন। তবে তিন পরিশোধন কারখানার মালিকপক্ষের সঙ্গে আলাদাভাবে যোগাযোগ করলে তাঁরা জানান, সিদ্ধান্ত চূড়ান্ত হবে আগামী মঙ্গলবার।বাণিজ্য মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা জানান, মঙ্গলবারের বৈঠকের আগে আজ অ্যাসোসিয়েশনের বিজ্ঞপ্তি দেওয়াটা ঠিক হয়নি। এতে বাজারে কারসাজি করার উদ্দেশ্য থাকতে পারে। কেউ বেশি দামে ভোজ্যতেল বিক্রি করলে ভোক্তা যেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরে গিয়ে লিখিত অভিযোগ জানান।


কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম