ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী?

হোয়াটসঅ্যাপের অডিও-ভিডিও কলে নতুন যে তিন সুবিধা আসছে

  • আপলোড সময় : ১৪-০৪-২০২৫ ০১:২৮:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৪-২০২৫ ০১:২৮:১৩ অপরাহ্ন
হোয়াটসঅ্যাপের অডিও-ভিডিও কলে নতুন যে তিন সুবিধা আসছে
ব্যক্তিগত বা কাজের প্রয়োজনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিয়মিত অডিও-ভিডিও কল করেন অনেকেই। কিন্তু হঠাৎ কেউ ভিডিও কল করলে প্রস্তুতি না থাকায় চেহারা নিয়ে বেশ বিব্রত হতে হয়। এ সমস্যা সমাধানে ফোনের ক্যামেরা বন্ধ রেখে ভিডিও কলে কথা বলার পাশাপাশি ইমোজি প্রতিক্রিয়া জানানোর সুবিধা চালু করছে হোয়াটসঅ্যাপ। এ ছাড়া অডিও কল গ্রহণের আগে মাইক্রোফোন মিউট করার সুবিধাও চালু করছে মেসেজিং অ্যাপটি। নতুন এই তিন সুবিধা যুক্ত হলে বর্তমানের তুলনায় আরও স্বাচ্ছন্দ্যে অডিও-ভিডিও কল করা যাবে।



হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা ওয়েবসাইট ডব্লিউএবেটা ইনফো জানিয়েছে, হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ২.২৫.১০.১৬ বেটা সংস্করণে ‘মাইক্রোফোন মিউট’, ‘ক্যামেরা অফ’ এবং ‘ইমোজি রিঅ্যাকশন’–সুবিধা শনাক্ত করা হয়েছে। সুবিধাগুলো চালু হলে অডিও কল গ্রহণের আগে মাইক্রোফোন মিউট করে রাখার পাশাপাশি ভিডিও কলের সময় চাইলেই ফোনের সামনের ক্যামেরা বন্ধ রেখে কথা বলা যাবে। এর ফলে প্রস্তুতি না থাকলেও স্বাচ্ছন্দ্যে পরিচিত ব্যক্তিদের সঙ্গে কথা বলার সুযোগ মিলবে।



ডব্লিউএবেটা ইনফোর তথ্যমতে, হোয়াটসঅ্যাপে যুক্ত হতে যাওয়া ইমোজি রিঅ্যাকশন–সুবিধা কাজে লাগিয়ে ভিডিও কল চালু থাকা অবস্থায় ব্যবহারকারী ব্যক্তিরা তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে পারবেন। এর ফলে গ্রুপ কলে বিভিন্ন ইমোজি ব্যবহার করে সহজেই নির্দিষ্ট বিষয়ে নিজের মতামত বা অনুভূতি প্রকাশ করা যাবে। এসব সুবিধা এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। আপাতত শুধু গুগল প্লে বেটা প্রোগ্রামে যুক্ত নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারী সুবিধাগুলো পরখ করতে পারছেন। শিগগিরই এসব সুবিধা সব হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হতে পারে।

সূত্র: ম্যাশেবল
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন

মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন