ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

এশিয়ার ৩ দেশ সফরে শি জিনপিং

  • আপলোড সময় : ১৪-০৪-২০২৫ ০১:৪৫:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৪-২০২৫ ০১:৪৫:৫৭ অপরাহ্ন
এশিয়ার ৩ দেশ সফরে শি জিনপিং
পাঁচ দিনের দক্ষিণ-পূর্ব এশিয়া সফর শুরু করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সফরের প্রথম দিনে সোমবার (১৪ এপ্রিল) সকালে তিনি পৌঁছান ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য উত্তেজনার প্রেক্ষাপটে শি’র এ সফরকে কৌশলগত ও কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। দুই দিনের ভিয়েতনাম সফরে তিনি দেশটির প্রেসিডেন্ট লুওং কুওং, প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

সফরের আগে ভিয়েতনামের প্রভাবশালী দৈনিক নান ড্যান-এ প্রকাশিত এক নিবন্ধে চীনা প্রেসিডেন্ট লিখেছেন, “বাণিজ্যযুদ্ধ ও শুল্কযুদ্ধে কেউ বিজয়ী হয় না। সুরক্ষাবাদ কোনো স্থায়ী সমাধান হতে পারে না।”

তিনি আরও বলেন, “বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বহুপাক্ষিক বাণিজ্যব্যবস্থা রক্ষা করা, আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলা বজায় রাখা এবং একটি উন্মুক্ত ও সহযোগিতাপূর্ণ পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।”

এই প্রেক্ষাপটে শি জিনপিংয়ের ভিয়েতনাম, মালয়েশিয়া ও কম্বোডিয়া সফরকে কৌশলগত দৃষ্টিতে গুরুত্বপূর্ণ বলছেন বিশ্লেষকরা। কারণ, এই তিন দেশের সঙ্গেই চীনের রয়েছে দৃঢ় অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক।

সফরসূচি অনুযায়ী, শি জিনপিং ১৪-১৫ এপ্রিল ভিয়েতনামে অবস্থান করবেন। এরপর ১৫ থেকে ১৮ এপ্রিল মালয়েশিয়া ও কম্বোডিয়া সফর করবেন। তথ্য অনুযায়ী, কম্বোডিয়া (৪৯%), ভিয়েতনাম (৪৬%) এবং মালয়েশিয়া (২৪%) বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক হ্রাসের লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে চীনের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্কের কারণে দেশটি এই আলোচনার বাইরে রয়েছে বলেই মত বিশ্লেষকদের।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার