ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

নতুন বছরকে স্বাগত জানাতে থাইল্যান্ডে সংক্রান উৎ​সব

  • আপলোড সময় : ১৪-০৪-২০২৫ ০১:৫২:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৪-২০২৫ ০১:৫২:৩৬ অপরাহ্ন
নতুন বছরকে স্বাগত জানাতে থাইল্যান্ডে সংক্রান উৎ​সব
নতুন বছরকে স্বাগত জানাতে উৎসবে মেতেছে থাইল্যান্ড। রাজধানী ব্যাংককের বিখ্যাত খাওসান সড়কে রোববার (১৩ এপ্রিল) অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী সংক্রান উৎসব। থাই জনগণের জন্য এটি শুধু একটি জলকেলি নয়, বরং এটি পরিশুদ্ধি ও নবায়নের এক প্রতীকী আয়োজন।

উৎসবের মূল আকর্ষণ ছিল জলকেলি, যেখানে স্থানীয়দের সঙ্গে একত্রে আনন্দে মাতেন হাজারো পর্যটক। তীব্র গরমও দমিয়ে রাখতে পারেনি উৎসবে অংশগ্রহণকারীদের। চোখে গগলস, হাতে গ্লাভস আর ওয়াটার গান নিয়ে প্রস্তুত ছিলেন সবাই। আনন্দ আর হাসির রোল পড়ে যায় পুরো খাওসান সড়জুড়ে।

নারী-পুরুষ, তরুণ-তরুণী থেকে শুরু করে ছোটরাও এতে যোগ দেয়। রঙিন পানির ফোয়ারা আর বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে তালে চলতে থাকে নাচ-গান। উৎসবটি শুধুই বিনোদনের জন্য নয়, বরং থাই সংস্কৃতিতে এটি একটি আত্মশুদ্ধির আচার হিসেবে বিবেচিত।

থাইল্যান্ডে সংক্রান উৎসবকে বছরের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ উৎসব বলা হয়ে থাকে। এটি সাধারণত ১৩ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত পালিত হয়, তবে অনেক জায়গায় এর আমেজ আরও কিছুদিন থাকে।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার