ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

‘এতোদিন শোভাযাত্রা একটি রাজনৈতিক বলয়ে গড়ে উঠেছিল, আজ তা ভেঙ্গে গেছে’

  • আপলোড সময় : ১৪-০৪-২০২৫ ০১:৫৭:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৪-২০২৫ ০১:৫৭:১৯ অপরাহ্ন
‘এতোদিন শোভাযাত্রা একটি রাজনৈতিক বলয়ে গড়ে উঠেছিল, আজ তা ভেঙ্গে গেছে’
বর্ষবরণের ‘মঙ্গল শোভাযাত্রা’ নিয়ে ভিন্ন মত প্রকাশ করেছেন কবি ও দার্শনিক ফরহাদ মজহার। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বর্ষবরণের শোভাযাত্রায় অংশ নিতে এসে তিনি বলেন, "মঙ্গল শোভাযাত্রা ছিল ফ্যাসিস্টদের দেওয়া একটি নাম। যেখানে আপামর জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নেই, সেখানে কোনো মঙ্গল থাকতে পারে না।"

ফরহাদ মজহার বলেন, "এখন যেটা হচ্ছে, সেটিই আসল মঙ্গল। এখানে সবাই অন্তর্ভুক্ত—কেউ বাদ নেই। দীর্ঘদিন ধরে শোভাযাত্রা একটি রাজনৈতিক বলয়ের মধ্যে আবদ্ধ ছিল, যা এখন ভেঙে গেছে।"

তিনি আরও বলেন, "একটি বিশেষ গোষ্ঠী আওয়ামী ফ্যাসিস্টদের টিকিয়ে রেখেছিল। আমরা তাদের রাজনৈতিকভাবে যেমন পরাজিত করেছি, তেমনি সাংস্কৃতিকভাবেও তাদের বিতাড়িত করব।"

মজহার বলেন, "আমাদের সংস্কৃতিতে 'মঙ্গল' বলতে কিছু নেই। আমাদের উৎসব বিজু, বিহু, বৈসাবি। চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ একসঙ্গে উদযাপন এখন নতুন মাত্রা তৈরি করেছে। এটি কেবল সাংস্কৃতিক নয়, রাজনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ।"

তিনি দাবি করেন, শোভাযাত্রা এতদিন ফ্যাসিবাদের সাংস্কৃতিক রূপ ছিল। তবে এখন তা ‘জনগণের উৎসবে’ রূপ নিয়েছে, যেখানে বাঙালি ছাড়াও অন্যান্য ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন।

ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে এই উদযাপনকে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এক শক্ত বার্তা বলেও আখ্যা দেন তিনি। বলেন, "বহির্বিশ্বকে এখন বোঝাতে হবে বাংলাদেশ কী। আমরা দুনিয়া জয় করব।"

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাল থেকে ২১ অক্টোবর পর্যন্ত সাজেকে সড়ক অবরোধ স্থগিত

কাল থেকে ২১ অক্টোবর পর্যন্ত সাজেকে সড়ক অবরোধ স্থগিত