ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

বাংলাদেশের পর এবার গাজাবাসীর পক্ষ নিলো পাকিস্তান

  • আপলোড সময় : ১৪-০৪-২০২৫ ০২:০০:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৪-২০২৫ ০২:০০:৩৩ অপরাহ্ন
বাংলাদেশের পর এবার গাজাবাসীর পক্ষ নিলো পাকিস্তান
ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তানের করাচিতে লক্ষাধিক মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘গাজা সংহতি মার্চ’। এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনের পতাকা, হামাস নেতাদের ছবি এবং যুদ্ধবিরোধী নানা পোস্টার ও ব্যানার বহন করেন।

তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানায়, রোববার করাচির শাহরা-এ-ফয়সাল সড়কজুড়ে লাখো মানুষের ঢল নামে। প্রচণ্ড গরম উপেক্ষা করে নারী-পুরুষ, শিশু, ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা ‘গাজায় বোমাবর্ষণ বন্ধ করো’, ‘ইসরায়েল নিপাত যাক’, ‘গাজায় গণহত্যা – মুসলিম বিশ্ব লজ্জিত হও’— এমন নানা শ্লোগান সম্বলিত ব্যানার বহন করেন। শিক্ষার্থীদের কাঁধে বহন করা হয় ১০০ ফুট দীর্ঘ ফিলিস্তিনি পতাকা, যা বিক্ষোভের অন্যতম আকর্ষণ হয়ে দাঁড়ায়।

উপস্থিত জনতার হাতে ছিল হামাসের শীর্ষ দুই নিহত নেতা ইসমাইল হানিয়া ও ইয়াহিয়া সিনওয়ারের ছবি। শহরের বিভিন্ন বিদ্যুৎ খুঁটির গায়েও এসব ছবিতে বিজয়ের চিহ্নসহ পোস্টার ঝোলানো হয়।

গাজায় নিহত শিশুদের স্মরণে বিক্ষোভস্থলে রাখা হয় সারি সারি সাদা কাফনে মোড়ানো পুতুল— যা অনেককে আবেগতাড়িত করে তোলে।

বিক্ষোভে অংশ নেন জামায়াতে-ইসলামির নেতা হাফেজ নাঈম-উর-রহমান। তিনি বলেন, “ফিলিস্তিনিদের কখনোই দমন করা যাবে না। করাচি তথা গোটা পাকিস্তান তাদের পাশে থাকবে।”

আয়োজকদের দাবি, এই বিক্ষোভে এক লাখের বেশি মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন খ্রিস্টান নেতা ইউনাস সোহান এবং সাধারণ মুসলিম নারী-পুরুষও। ইউনাস বলেন, “বিশ্বশক্তিগুলো ইসরায়েলের যুদ্ধাপরাধের পৃষ্ঠপোষকতা করছে।”

একজন বিক্ষোভকারী আলি মোস্তাফা— যিনি ‘মুক্তি না হলে শহীদ’ লেখা পোস্টার বহন করছিলেন— বলেন, “পাকিস্তান সবসময় গাজার মানুষের পাশে থাকবে।”

এদিকে একই দিনে ইসলামপন্থি দল জমিয়াতে উলামা ইসলাম (জেইউআই) আয়োজিত ফিলিস্তিন সংহতি সম্মেলন অনুষ্ঠিত হয়। দলটির প্রধান মাওলানা ফজল-উর-রহমান ইসরায়েলকে “সন্ত্রাসী রাষ্ট্র” হিসেবে অভিহিত করে বলেন, “যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় দেশগুলো যুদ্ধাপরাধে সক্রিয় সহযোগী।”

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া গাজা যুদ্ধ ইতোমধ্যে ৫১ হাজারেরও বেশি ফিলিস্তিনির প্রাণ কেড়ে নিয়েছে, যার বেশিরভাগই নারী ও শিশু বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার