ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী?

এবার বাসভবনে ঢুকে সালমানকে হত্যার হুমকি

  • আপলোড সময় : ১৪-০৪-২০২৫ ০২:৩১:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৪-২০২৫ ০২:৩১:০৪ অপরাহ্ন
এবার বাসভবনে ঢুকে সালমানকে হত্যার হুমকি
বলিউড সুপারস্টার সালমান খান আবারও প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন। স্থানীয় সময় রোববার (১৩ এপ্রিল) মুম্বাই ট্রাফিক পুলিশের ওয়ারলি ইউনিটের হোয়াটসঅ্যাপে একটি বার্তায় তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

হুমকির বার্তায় উল্লেখ করা হয়, সালমান খানের বাড়িতে ঢুকে তাকে হত্যা করা হবে এবং তার গাড়িতে বোমা রাখা হবে। এই ঘটনায় ওয়ারলি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে এখনও বার্তাপ্রেরককে শনাক্ত করতে পারেনি পুলিশ।

এটাই প্রথম নয়—এর আগেও বহুবার এমন হুমকি পেয়েছেন সালমান খান। ২০২৪ সালের এপ্রিলে গ্যাংস্টার লরেন্স বিশ্নোইয়ের সঙ্গে যুক্ত দুই দুর্বৃত্ত সালমানের বান্দ্রার বাড়ির সামনে গুলি ছুঁড়েছিল। তদন্তে উঠে আসে, সালমানের পানভেল ফার্মহাউসে যাওয়ার পথে তাকে টার্গেট করার পরিকল্পনা ছিল ওই গ্যাংয়ের।

চলমান হুমকির পরিপ্রেক্ষিতে সালমান তার নিরাপত্তা বহুগুণে বাড়িয়ে দিয়েছেন। ব্যবহার করছেন বুলেটপ্রুফ এসইউভি এবং আগ্নেয়াস্ত্রের লাইসেন্সও সংগ্রহ করেছেন। মুম্বাই পুলিশ জানিয়েছে, সালমান খান এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। হুমকির বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

তবে এসব হুমকি উপেক্ষা করেই পেশাগত কাজ চালিয়ে যাচ্ছেন সালমান। চলতি বছর ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে তার নতুন অ্যাকশন সিনেমা ‘সিকান্দার’। ছবিটি পরিচালনা করেছেন এ.আর. মুরগাদাস। এতে সালমানের সঙ্গে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা, সত্যরাজ, কাজল আগরওয়াল ও শর্মন জোশি। ৩০ মার্চ মুক্তিপ্রাপ্ত সিনেমাটি প্রত্যাশিত সাফল্য না পেলেও সালমানের তারকাখ্যাতিতে কোনো ভাটা পড়েনি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন

মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন