ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি

পিএসএলে ম্যাচ জিতিয়ে ‘হেয়ার ড্রাইয়ার’ উপহার পেলেন ভিন্স

  • আপলোড সময় : ১৪-০৪-২০২৫ ০২:৩৭:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৪-২০২৫ ০২:৩৭:৪৬ অপরাহ্ন
পিএসএলে ম্যাচ জিতিয়ে ‘হেয়ার ড্রাইয়ার’ উপহার পেলেন ভিন্স
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংসের জয়ে প্রধান ভূমিকা রাখলেন ইংল্যান্ডের ব্যাটার জেমস ভিন্স। মাত্র ৪৩ বলে ১০১ রানের বিধ্বংসী ইনিংস খেলে স্ট্রাইক রেট ২০০ ছাড়িয়ে যান তিনি। তার এই দুর্দান্ত পারফরম্যান্সই মোহাম্মদ রিজওয়ানের ৬৩ বলে ১০৫ রানের লড়াকু ইনিংসকে ছাড়িয়ে যায়।

শেষ পর্যন্ত করাচি কিংস ৪ উইকেটে ম্যাচ জিতে নেয়, আর প্রত্যাশিতভাবেই ম্যাচসেরা হন জেমস ভিন্স। তবে ‘ম্যান অব দ্য ম্যাচ’ পুরস্কারের বাইরেও করাচি কিংস ম্যানেজমেন্ট তাকে দেয় এক চমকপ্রদ উপহার—একটি চুল শুকানোর মেশিন!

ড্রেসিংরুমে সতীর্থদের সামনে এই ব্যতিক্রমী পুরস্কার ভিন্সের হাতে তুলে দেওয়া হয়। করাচি কিংস তাদের সামাজিক মাধ্যমে সেই মুহূর্তের একটি ভিডিও শেয়ার করেছে, যেখানে দেখা যায়—ভিন্স হাসিমুখে উপহারটি গ্রহণ করছেন এবং পুরো দল সেটি উপভোগ করছে দারুণ আনন্দের সঙ্গে।

এই মজার পুরস্কার সামাজিক মাধ্যমে বেশ সাড়া ফেলেছে, অনেকেই প্রশংসা করছেন করাচির মজাদার টিম স্পিরিটের।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাদরাসায় দান করা এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি

মাদরাসায় দান করা এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি