ঢাকা , বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

নববর্ষে ঘুরে ঘুরে মানুষকে পান্তা খাওয়ালেন বিএনপি নেতাকর্মীরা

  • আপলোড সময় : ১৪-০৪-২০২৫ ০৩:২১:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৪-২০২৫ ০৩:২১:২৪ অপরাহ্ন
নববর্ষে ঘুরে ঘুরে মানুষকে পান্তা খাওয়ালেন বিএনপি নেতাকর্মীরা
নববর্ষ উপলক্ষে পাবনার চাটমোহরে ঘুরে ঘুরে সাধারণ মানুষকে পান্তা খাইয়েছেন বিএনপির নেতাকর্মীরা। বাংলা বর্ষবরণকে কেন্দ্র করে এমন ব্যতিক্রমী আয়োজন করে চাটমোহর পৌর বিএনপি।

আজ সোমবার (১৪ এপ্রিল) চাটমোহর বালুচর খেলার মাঠের পূর্বপাশের বটতলায় পান্তা খাওয়ানোর উদ্বোধন করা হয়। এ সময় চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুলসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।পরে তারা সেখান থেকে চাটমোহর উপজেলা পরিষদ চত্বরসহ পৌর সদরের বিভিন্ন পয়েন্টে ঘুরে ঘুরে সাধারণ মানুষকে পান্তা খাওয়ান। পান্তার সঙ্গে ছিল আলু ভর্তা, পেঁয়াজ ও কাঁচামরিচ।


 
চাটমোহর পৌর বিএনপির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুল বলেন, ‘বাংলা নববর্ষ আমাদের প্রাণের উৎসব। নববর্ষের দিনেই পান্তা ইলিশের আয়োজন করে বিভিন্ন সংগঠন।যা অনেক সাধারণ মানুষ খেতে পান না। আমরা একদম গ্রামের সাধারণ মানুষের মানুষের কথা চিন্তা করে যেমন তারা চিরাচরিতভাবে পান্তা পেঁয়াজ কাঁচামরিচ খান সেই আয়োজনটি তুলে ধরার চেষ্টা করেছি। যাতে সবাই খেতে পারেন।’চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ বলেন, ‘বাংলা নববর্ষ আর পান্তা একে অপরের সঙ্গে মিশে গেছে।যা আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যেরও একটি অংশ। আমরা চেষ্টা করেছি সেই ঐতিহ্যকে সবার মাঝে ছড়িয়ে দিতে। শুধু একটি জায়গায় সীমাবদ্ধ থেকে, শুধু নিজেরা পান্তা খেয়ে পহেলা বৈশাখ উদযাপনের চিন্তা করিনি। সাধারণ মানুষকেও সম্পৃক্ত করার চেষ্টা করেছি।’



 
এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধিরাও।দৈনিক চলনবিল পত্রিকার সম্পাদক রকিবুর রহমান টুকুন বলেন, ‘সাধারণ মানুষকে পান্তা খাওয়ানোর এমন আয়োজন নিঃসন্দেহে ব্যতিক্রমী ও  প্রশংসনীয়। অনেক সাধারণ মানুষই পহেলা বৈশাখের দিন নানা ব্যস্ততায় পান্তা খেতে পারেন না। এমন আয়োজনের মাধ্যমে বাংলা নববর্ষ ছুঁয়ে যাক সবার প্রাণে।’

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা