ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

কিম জং উনের দাদার জন্মদিন ঘিরে উত্তর কোরিয়ায় নানা আয়োজন

  • আপলোড সময় : ১৪-০৪-২০২৫ ০৩:৪২:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৪-২০২৫ ০৩:৪২:৫৭ অপরাহ্ন
কিম জং উনের দাদার জন্মদিন ঘিরে উত্তর কোরিয়ায় নানা আয়োজন
উত্তর কোরিয়ায় প্রদর্শিত হচ্ছে মিষ্টি ও বিস্কুটের তৈরি ভাস্কর্যের প্রদর্শনী। আগামী ১৫ এপ্রিল দেশটির প্রতিষ্ঠাতা এবং নেতা কিম জং উনের দাদার জন্মদিন ঘিরে এই আয়োজন করে পিয়ংইয়ং। দিনটির নাম দেয়া হয়েছে এপ্রিল হলিডে।সাত দশকের বেশি সময় ধরে উত্তর কোরিয়া শাসন করে আসছে কিম পরিবার। একটি বংশগত একনায়কতন্ত্রে পরিণত হয়েছে দেশটি। যেখানে কিমের পুত্র ও নাতি পালাক্রমে দেশ শাসন করছেন। কিম জন উনের দাদা কিম ইল সাং প্রায় পাঁচ দশক উত্তর কোরিয়ার ক্ষমতায় ছিলেন। মূলত তার শাসনামলেই রাষ্ট্রের কঠোর নিয়ন্ত্রণে ছিল জনগণ। নাগরিকদের দৈনন্দিন জীবনেও নজরদারি ছিল রাষ্ট্রের।


প্রতি বছরই কিম ইল সাংয়ের জন্মদিন উপলক্ষে গোটা উত্তর কোরিয়া ঘিরে থাকে নানা আয়োজন। জন্মদিন উদযাপনের অংশ হিসেবে এবার পিয়ংইয়ংয়ে মিষ্টি ও বিস্কুটের তৈরি নানা ভাস্কর্য প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
যেখানে হাজারের ওপর চিনি ও বিস্কুটের ভাস্কর্যের প্রদর্শন হয়। এগুলো শহরের বিভিন্ন বেকারি ও ব্যক্তিগত উদ্যোগে তৈরি করা হয়। যা দেখতে ভিড় করেন অনেক দর্শনার্থী।ভাস্কর্যের প্রদর্শকদের মধ্যে একজন বলেন, 'পিয়ংইয়ংয়ের জনপ্রিয় ঠান্ডা নুডলস, মুগ-বিন প্যানকেক, কচ্ছপ ইত্যাদি খাবার বিভিন্ন ধরনের মিষ্টি ও চিনি দিয়ে তৈরি ভাস্কর্যের মাধ্যমে প্রদর্শন করেছি।'

অন্য একজন বলেন, 'এসব জিনিস তৈরিতে নিত্যনতুন কৌশল ব্যবহার করেছি। ভবিষ্যতে ভিন্ন ধরনের এই প্রচেষ্টা অব্যাহত রাখবো।'প্রতি বছর ১৫ এপ্রিল দিনটিকে সূর্য দিবস হিসেবে পালন করে উত্তর কোরিয়া। যা দেশটির ক্যালেন্ডারে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। তবে এবার দিনটিকে 'এপ্রিল হলিডে' হিসেবে অভিহিত করেছে উত্তর কোরীয় সরকার।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার