ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেফতার অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই দুর্গাপূজার মূল দর্শন: রাষ্ট্রপতি ১৭ বছরে তথ্য কমিশনকে কাজ করতে দেওয়া হয়নি: প্রধান তথ্য কমিশনার প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায়ের বিরুদ্ধে আপীল করল গ্রামীণ কল্যাণ কলকাতায় ভেঙে পড়ল দুর্গাপূজার মণ্ডপ, পদদলিত হয়ে নিহত ১৯ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত

‘ফিরিয়ে দাও’ গানে মুখরিত আনন্দ শোভাযাত্রা

  • আপলোড সময় : ১৪-০৪-২০২৫ ০৪:১১:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৪-২০২৫ ০৪:১১:৫৪ অপরাহ্ন
‘ফিরিয়ে দাও’ গানে মুখরিত আনন্দ শোভাযাত্রা
পহেলা বৈশাখে প্রতি বছরের মতো এবারও বর্ণিল আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩২। রাজধানী ঢাকাসহ সারা দেশে নববর্ষকে বরণ করে নেওয়া হয় উৎসবমুখর পরিবেশে। অতীতের গ্লানি ভুলে নতুন স্বপ্ন, শান্তি ও সমৃদ্ধির আকাঙ্ক্ষায় মানুষ অংশ নেয় বর্ষবরণ উৎসবে।

এবারের শোভাযাত্রার প্রতিপাদ্য ছিল ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, কৃষক, রিকশাচালক, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য, নারী ফুটবলারসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

শোভাযাত্রায় ছিল বর্ণিল মুখোশ, রঙিন ব্যানার, পোস্টার, ঐতিহ্যবাহী সাজসজ্জা এবং প্রতীকী চিত্রকর্ম। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে তাতে ব্যবহৃত হয় ফিলিস্তিনের পতাকা, তরমুজের ফালি এবং প্রতীকী মোটিফ।

শোভাযাত্রায় বিশেষ আকর্ষণ হিসেবে ছিল ২১টি শিল্পকর্ম, যার মধ্যে ছিল ৭টি বড়, ৭টি মাঝারি এবং ৭টি ছোট মোটিফ। মূল মোটিফ ছিল ‘স্বৈরাচারের প্রতিকৃতি’। এছাড়াও প্রদর্শিত হয় পায়রা, মাছ, বাঘ এবং আলোচিত ‘মুগ্ধর পানির বোতল’-এর শিল্পরূপ।

আয়োজনে বাড়তি প্রাণ জুগিয়েছে ওয়ারফেজ ব্যান্ডের শেখ মনিরুল আলম টিপুসহ অন্যান্য ব্যান্ডশিল্পীদের ‘ফিরিয়ে দাও’ গান। ভিডিওতে দেখা গেছে, গিটার হাতে তারা সাধারণ মানুষের সঙ্গে শোভাযাত্রার মাঝখানে গাইছেন খালি গলায়। সামাজিক মাধ্যমে এ দৃশ্য ইতোমধ্যেই ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

বৈশাখী এই শোভাযাত্রা শুধু বাঙালির প্রাণের উৎসব নয়, বরং সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক বার্তা দেওয়ার এক শক্তিশালী মাধ্যম হিসেবে পরিণত হয়েছে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন

শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন