ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

বিগত ১৫ বছরে নববর্ষ পালন নিয়েও ষড়যন্ত্র হয়েছে : রিজভী

  • আপলোড সময় : ১৪-০৪-২০২৫ ০৪:১৯:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৪-২০২৫ ০৪:১৯:৩৮ অপরাহ্ন
বিগত ১৫ বছরে নববর্ষ পালন নিয়েও ষড়যন্ত্র হয়েছে : রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত ১৫ বছরে শুধু রাজনৈতিক অধিকার নয়, বাংলা নববর্ষ উদযাপনেও ষড়যন্ত্র হয়েছে। পাশ্ববর্তী একটি দেশের সংস্কৃতি পরিকল্পিতভাবে এদেশে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) রাজধানীর পরীবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে নববর্ষ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘সতীর্থ স্বজন’ নামে একটি সংগঠন এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

রিজভী বলেন, “আগে নববর্ষে মুখোশের আড়ালে আমাদের নেত্রী (খালেদা জিয়া) সম্পর্কে অপপ্রচার চালানো হতো। দাড়ি-টুপি পরা মানুষদের নিয়ে অবমাননাকর উপস্থাপনাও করা হয়েছে।”
তিনি আরও যোগ করেন, “গত ১৬ বছর ধরে আমাদের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার লড়াই চলছে। এখন সেই অধিকার পুনরুদ্ধারের সময় এসেছে।”

পহেলা বৈশাখকে কেন্দ্র করে জাতির আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে তিনি বলেন, “দেশবাসীর মূল চাওয়া ভোটাধিকার ফিরে পাওয়া। কারণ, ফ্যাসিস্ট সরকার মানুষের সব অধিকার কেড়ে নিয়েছে এবং একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছে।”

জুলাই মাসে ছাত্রদলের আন্দোলনের কথা স্মরণ করে রিজভী বলেন, “আমি তখন কারাগারে। শুনি, একজন আন্দোলনে পড়ে গেলে আরেকজন এসে দাঁড়ায়। এই সাহস আর উদ্দীপনা জাতীয় কবি নজরুলের গান আর লেখায় অনুপ্রাণিত।”

সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, “গণতন্ত্র মানেই সংস্কার। এটি প্রবাহমান নদীর মতো—এখানে কর্তৃত্ববাদের কোনো স্থান নেই।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নুরুল ইসলাম, কবি রেজা স্টালিন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহবুব ইসলাম, ও স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহেদুল কবির জাহিদ।
আলোচনা সভা সঞ্চালনা করেন বিএনপির সহ প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা