ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী?

মার্কিন কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করল চীন

  • আপলোড সময় : ১৪-০৪-২০২৫ ০৪:৩৩:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৪-২০২৫ ০৪:৩৩:২১ অপরাহ্ন
মার্কিন কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করল চীন
তিব্বত নিয়ে ‘অযাচিত আচরণ’ ও ‘হস্তক্ষেপের’ অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। সোমবার (১৪ এপ্রিল) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দেয়।

চীনের দাবি, তিব্বত বিষয়ে মার্কিন অবস্থান চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতিমালার লঙ্ঘন। এরই প্রেক্ষিতে এই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

এই নিষেধাজ্ঞা আসে এমন সময়, যখন ওয়াশিংটন তিব্বতে বিদেশিদের প্রবেশাধিকারে বাধা দেওয়ার অভিযোগ তুলে সম্প্রতি চীনা কর্মকর্তাদের বিরুদ্ধে অতিরিক্ত ভিসা বিধিনিষেধ আরোপ করে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, চীন মার্কিন কূটনীতিক, সাংবাদিক ও পর্যবেক্ষকদের তিব্বত ও তিব্বতীয় অঞ্চলে প্রবেশে বারবার বাধা দিচ্ছে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, “তিব্বত চীনের অভ্যন্তরীণ বিষয়। এখানে বাইরের কোনো দেশের হস্তক্ষেপ বরদাশত করা হবে না।” তিনি আরও বলেন, “তথাকথিত মানবাধিকার, ধর্ম বা সংস্কৃতির অজুহাতে তিব্বত ইস্যুতে কোনো দেশের হস্তক্ষেপ চীন প্রত্যাখ্যান করে।”

চীন অবশ্য দাবি করেছে, তিব্বত উন্মুক্ত এবং বিশ্বের বিভিন্ন দেশের বন্ধুত্বপূর্ণ লোকজনকে তারা সফরের জন্য স্বাগত জানায়। তবে সেখানে বিদেশি কূটনীতিক ও সাংবাদিকদের প্রবেশের জন্য স্থানীয় কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়।

প্রসঙ্গত, হিমালয়ঘেঁষা তিব্বত অঞ্চলটি ১৯৫০ সাল থেকে চীনের নিয়ন্ত্রণে রয়েছে। এই অঞ্চল নিয়ে চীন ও ভারতের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। ২০২৩ সালে সীমান্ত সংঘর্ষে উভয়পক্ষের সেনা হতাহতের ঘটনাও ঘটে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন

মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন