ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ইউরোপে মুসলিমদের প্রতি ঘৃণামূলক অপরাধ বাড়ছে : ইইউ

  • আপলোড সময় : ১৪-০৪-২০২৫ ০৪:৩৬:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৪-২০২৫ ০৪:৩৬:৪০ অপরাহ্ন
ইউরোপে মুসলিমদের প্রতি ঘৃণামূলক অপরাধ বাড়ছে : ইইউ
ইউরোপজুড়ে মুসলিমদের প্রতি ঘৃণামূলক অপরাধ আশঙ্কাজনকভাবে বেড়েছে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাহী শাখা ইউরোপিয়ান কমিশনের মুসলিমবিদ্বেষ প্রতিরোধ বিষয়ক সমন্বয়ক ম্যারিয়ন লালিসে। তুরস্কে আয়োজিত আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামে অংশ নিতে গিয়ে এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে ম্যারিয়ন বলেন, “২০২৩ সালের অক্টোবর, বিশেষ করে ৭ তারিখের পর থেকে ইউরোপজুড়ে মুসলিমদের লক্ষ্য করে বিদ্বেষমূলক অপরাধের হার ব্যাপকভাবে বেড়েছে। এর মধ্যে জার্মানিতে এ হার ১৪০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।”

তিনি জানান, হামাস-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইউরোপে মুসলিমদের বিরুদ্ধে বৈষম্য, ঘৃণা এবং আক্রমণের মাত্রা বাড়তে থাকে। শুধু ধর্ম কিংবা রাজনীতি নিয়ে মতভেদ থাকলেই কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো উচিত নয় বলেও তিনি মন্তব্য করেন।

ম্যারিয়ন লালিসে বলেন, “দুর্ভাগ্যজনকভাবে ইউরোপে মুসলিমবিরোধী বয়ান ক্রমেই জোরালো হচ্ছে। এটি এখন আর শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নেই— বাস্তবেও এর প্রভাব পড়ছে।”

তবে আশার কথা হলো, ইউরোপের সংখ্যাগরিষ্ঠ জনগণ এখনো মুসলিমদের প্রতি বিদ্বেষমূলক মনোভাব পোষণ করেন না বলে মনে করেন এই কর্মকর্তা। তার ভাষায়, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ইউরোপ এখনও তার মূল্যবোধের ভিত্তিতে দাঁড়িয়ে আছে, এবং বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব।”

ম্যারিয়নের মতে, এই ঘৃণা প্রতিরোধে সংবাদমাধ্যম ও সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি। তিনি বলেন, “সংবাদমাধ্যমকে আরও বৈচিত্র্যপূর্ণ হতে হবে এবং ঘৃণা উসকে দেয়— এমন কোনো লেখা বা প্রতিবেদন প্রকাশে সতর্কতা অবলম্বন করতে হবে।”

উল্লেখ্য, ইউরোপজুড়ে মুসলিম সম্প্রদায়ের প্রতি ঘৃণামূলক অপরাধ বেড়ে যাওয়ায় সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন মানবাধিকার সংস্থাও।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা