ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

মতিঝিলে বিএনপির কোনো কমিটি নেই, চাঁদা দাবিকারী যুবকের বিরুদ্ধে মামলা

  • আপলোড সময় : ১৪-০৪-২০২৫ ০৫:২৪:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৪-২০২৫ ০৫:২৪:১৮ অপরাহ্ন
মতিঝিলে বিএনপির কোনো কমিটি নেই, চাঁদা দাবিকারী যুবকের বিরুদ্ধে মামলা
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আওতাধীন মতিঝিল থানা বিএনপির কোনো কমিটি নেই বলে জানিয়েছেন ইউনিটটির আহ্বায়ক রফিকুল আলম মজনু ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। সোমবার (১৪ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তারা এই তথ্য জানান।

ঘটনার প্রেক্ষাপটে জানা গেছে, চাঁদার দাবিতে এক ব্যবসায়ীকে মতিঝিল থানা বিএনপির সভাপতি পরিচয়ে দোকান থেকে ডেকে নেওয়ার অভিযোগ উঠেছে। সেই ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, লম্বা চুলওয়ালা এক যুবক নিজেকে মতিঝিল থানা বিএনপির সভাপতি ও ওয়ার্ড কমিশনার হিসেবে দাবি করে এক দোকানিকে অফিসে যেতে বলেন। দোকানির জিজ্ঞাসার জবাবে ওই যুবক বলেন, “আমি কেন তোমারে নিজে ডাকতে আসি, বুঝো না তুমি। আমার অফিসে যাবা, এতে এত কথা কিসের?” পরে দোকানিকে তার সঙ্গে চলে যেতে দেখা যায়।

এ বিষয়ে তানভীর আহমেদ রবিন ও রফিকুল আলম মজনু জানান, ভিডিওতে দেখা যুবকের সঙ্গে দলের কোনো সম্পৃক্ততা নেই। দলীয় সুনাম ক্ষুণ্ণ করতেই কেউ কেউ বিএনপির নাম ব্যবহার করে দুর্বৃত্তায়নের পথ বেছে নিচ্ছে। তারা বলেন, মতিঝিল থানা বিএনপির কমিটি বর্তমানে নেই, এবং নতুন কমিটি গঠনের লক্ষ্যে সাংগঠনিক কাজ চলছে।

তারা আরও জানান, ভিডিওতে দেখা যুবকের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা করা হয়েছে এবং দ্রুত তাকে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

দলের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, বিএনপির নাম ভাঙিয়ে কেউ অপরাধমূলক কর্মকাণ্ড করলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না।

এ ঘটনায় মতিঝিল এলাকার সাধারণ ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। তারা দ্রুত তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির শাস্তি দাবি করছেন।

সংশ্লিষ্ট থানার পুলিশ জানায়, ভিডিওর সূত্র ধরে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা