ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

পরমাণু চুক্তির পথে সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্র

  • আপলোড সময় : ১৪-০৪-২০২৫ ০৫:২৭:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৪-২০২৫ ০৫:২৭:৩০ অপরাহ্ন
পরমাণু চুক্তির পথে সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্র
জ্বালানি বিনিয়োগ ও বেসামরিক পারমাণবিক প্রযুক্তি বিষয়ে একটি প্রাথমিক চুক্তি সই করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। রোববার (১৩ এপ্রিল) রিয়াদে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট। খবর দিয়েছে আরব নিউজ।

ক্রিস রাইট জানান, সৌদি আরবে একটি বাণিজ্যিক পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প গড়ে তুলতে এ চুক্তি হচ্ছে। তিনি বলেন, “সৌদি আরবের ইউরেনিয়ামসহ খনিজ সম্পদের প্রাচুর্য এই প্রকল্পের জন্য প্রাকৃতিক সুবিধা।”

যদিও পুরো প্রকল্পের বিস্তারিত তথ্য চলতি বছরের শেষ দিকে প্রকাশ করা হবে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে সৌদি আরবের সৌর শক্তি নিয়েও আশাবাদ প্রকাশ করেন মার্কিন জ্বালানি সচিব। তিনি বলেন, “এখানে সৌর প্রযুক্তি নিয়ে কাজ করার অবারিত সুযোগ রয়েছে।”

দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে তিনি বলেন, “আমি বিশ্বাস করি, সৌদি আরব ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে বিনিয়োগকারী শীর্ষ দেশগুলোর একটি হয়ে উঠবে। এটি উভয় দেশের জন্যই একটি বিজয়।”

উল্লেখ্য, সৌদি আরব দীর্ঘদিন ধরে জ্বালানি বৈচিত্র্যকরণকে কৌশলগত অগ্রাধিকার দিয়ে আসছে। নবায়নযোগ্য জ্বালানি এবং বাণিজ্যিক পারমাণবিক শক্তি এরই মধ্যে দেশটির ভিশন ২০৩০ পরিকল্পনার অন্যতম স্তম্ভ হয়ে উঠেছে।

এই চুক্তি সফলভাবে বাস্তবায়ন হলে, এটি হবে মধ্যপ্রাচ্যে শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার