ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ ‘নৌকা’ প্রতীক স্থগিত, একক প্রার্থীর আসনে যুক্ত হচ্ছে ‘না’ ভোট উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি ভারতসহ ১০ দেশের পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের পথ খুলে দিয়েছে যুক্তরাষ্ট্র আগামী মাসের মধ্যে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের কাজ চলছে: রাশিয়ার রাষ্ট্রদূত আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে রেকর্ড ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে সর্বোচ্চ রোগী ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষতি ৩.৭ বিলিয়ন ডলার বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা দেশ পুনর্গঠনই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি স্থানীয় সরকার নির্বাচনের তফসিল নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রামীণ কল্যাণের কর পরিশোধ করতে হবে, সরকারের এখানে কিছু করার নেই মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

যুক্তরাষ্ট্রে দুর্ঘটনার কবলে ব্যক্তিগত বিমান

  • আপলোড সময় : ১৪-০৪-২০২৫ ০৫:৫৮:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৪-২০২৫ ০৫:৫৮:০৯ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রে দুর্ঘটনার কবলে ব্যক্তিগত বিমান
যুক্তরাষ্ট্রে আবারও ব্যক্তিগত বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। নিউইয়র্ক রাজ্যের উত্তরাঞ্চলে একটি মিতসুবিশি টু-বি মডেলের ছোট আকারের উড়োজান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় থাকা ৬ আরোহীর মধ্যে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে, তবে বাকিদের কেউ বেঁচে নেই বলেই ধারণা করা হচ্ছে।

শনিবার (১২ এপ্রিল) স্থানীয় সময় দুপুরে নিউইয়র্ক রাজ্যের রাজধানী আলবেনি থেকে উড্ডয়ন করে বিমানটি। এর গন্তব্য ছিল কলাম্বিয়া কাউন্টির বিমানবন্দর। তবে গন্তব্যে পৌঁছানোর আগেই আলবেনি থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে একটি খোলা মাঠে বিধ্বস্ত হয় উড়োজানটি।

জাতীয় পরিবহণ নিরাপত্তা বোর্ড  ইতোমধ্যে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। এখন পর্যন্ত দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে ব্যক্তিগত ও ছোট বিমানের দুর্ঘটনার হার বাড়ছে, যা নিয়ে উদ্বেগ বাড়ছে সংশ্লিষ্ট মহলে। বিশেষ করে আবহাওয়ার বৈরিতা, যান্ত্রিক ত্রুটি বা মানবিক ভুল—বিভিন্ন কারণই দায়ী হতে পারে এসব দুর্ঘটনার জন্য।

এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও উদ্ধারকর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

কমেন্ট বক্স
সারারাত মোবাইল ফোন চার্জে লাগিয়ে রাখলে কি ব্যাটারি নষ্ট হয়

সারারাত মোবাইল ফোন চার্জে লাগিয়ে রাখলে কি ব্যাটারি নষ্ট হয়