ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

ফ্রান্স দূতাবাসের ১২ কর্মকর্তাকে দেশত্যাগের নির্দেশ আলজেরিয়ার

  • আপলোড সময় : ১৪-০৪-২০২৫ ০৬:৫৮:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৪-২০২৫ ০৬:৫৮:১৭ অপরাহ্ন
ফ্রান্স দূতাবাসের ১২ কর্মকর্তাকে দেশত্যাগের নির্দেশ আলজেরিয়ার
আলজেরিয়ায় নিযুক্ত ফ্রান্স দূতাবাসের ১২ কর্মকর্তাকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে আলজেরিয়া সরকার। সোমবার (১৪ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারোট। খবর প্রকাশ করেছে আল জাজিরা ও আনাদোলু এজেন্সি।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জানান, সম্প্রতি ফ্রান্সে তিন আলজেরীয় নাগরিককে গ্রেফতার করা হয়, যাদের মধ্যে একজন কনস্যুলার কর্মকর্তা রয়েছেন। ‘জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি’র অভিযোগে তাদের গ্রেফতারের ঘটনার প্রতিক্রিয়ায় আলজেরিয়া এ সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

জ্যঁ-নোয়েল ব্যারোট বলেন, “আমাদের কর্মকর্তাদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত বহাল থাকলে, পাল্টা ব্যবস্থা নেওয়া ছাড়া আমাদের আর কোনো বিকল্প থাকবে না।”

এর আগে, গত শুক্রবার (১১ এপ্রিল) ফরাসি প্রসিকিউটররা জানায়, প্যারিসে ২০২৪ সালের এপ্রিল মাসে আলজেরীয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আমির বোখোরসকে অপহরণের ঘটনায় তিন আলজেরীয় নাগরিক জড়িত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। তাদের মধ্যে এক জন কনস্যুলার কর্মকর্তা।

গ্রেফতারের পর থেকেই আলজেরিয়া ক্ষোভ প্রকাশ করে আসছিল। এবার সরাসরি কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার মাধ্যমে দেশটি ফ্রান্সের সঙ্গে উত্তেজনা আরও বাড়ালো বলে বিশ্লেষকরা মনে করছেন।

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল