ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

আইসিসিতে ফিরলেন সৌরভ গাঙ্গুলী

  • আপলোড সময় : ১৪-০৪-২০২৫ ০৭:২১:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৪-২০২৫ ০৭:২১:৩১ অপরাহ্ন
আইসিসিতে ফিরলেন সৌরভ গাঙ্গুলী
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) মেন্স ক্রিকেট কমিটির প্রধান হিসেবে পুনরায় দায়িত্ব পেলেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। পাশাপাশি কমিটির সদস্য হিসেবে নিজের জায়গা ধরে রেখেছেন ভিভিএস লক্ষ্মণ। সোমবার (১৪ এপ্রিল) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে আইসিসি।

ভারতীয় জাতীয় দলের সাবেক সফল অধিনায়ক গাঙ্গুলী ২০০০ থেকে ২০০৫ সাল পর্যন্ত নেতৃত্ব দেন দলকে। ২০২১ সালে আইসিসির মেন্স ক্রিকেট কমিটির প্রধান হিসেবে প্রথম দায়িত্ব পান তিনি। তিন বছর মেয়াদ শেষে আবারও তাকে এই পদে পুনঃনিয়োগ দেওয়া হলো। গাঙ্গুলী এই পদে অনিল কুম্বলের স্থলাভিষিক্ত হন, যিনি দায়িত্ব শেষে নিজে থেকেই সরে দাঁড়ান।

গাঙ্গুলী ও লক্ষ্মণের সঙ্গে কমিটিতে আরও রয়েছেন আফগানিস্তানের সাবেক পেসার হামিদ হাসান, ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার ডেসমন্ড হেইন্স, দক্ষিণ আফ্রিকার বর্তমান টেস্ট ও ওয়ানডে অধিনায়ক টেম্বা বাভুমা এবং ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার জোনাথন ট্রট।

এদিকে, উইমেন্স ক্রিকেট কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অফ-স্পিনার ক্যাথেরিন ক্যাম্পবেল। এ কমিটিতে আরও রয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার আভ্রিল ফাহে এবং ক্রিকেট সাউথ আফ্রিকার প্রতিনিধি ফোলেটসি মোসেকি।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম