ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

মেলায় নাগরদোলায় চড়ে অন্তঃসত্ত্বা নারীকে গলা কেটে হত্যা, স্বামী আটক

  • আপলোড সময় : ১৫-০৪-২০২৫ ১২:১৬:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৪-২০২৫ ১২:১৬:০০ অপরাহ্ন
মেলায় নাগরদোলায় চড়ে অন্তঃসত্ত্বা নারীকে গলা কেটে হত্যা, স্বামী আটক
নোয়াখালীর বেগমগঞ্জে মেলায় নাগরদোলায় চড়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। গতকাল সোমবার রাত আটটার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের হাফেজ মহিন উদ্দিনের ওরসের মেলায় এ ঘটনা ঘটে।
নিহত নারীর নাম লাকী বেগম (১৯)। তাঁর স্বামীর নাম মো. শাকিব। ওই ঘটনার পর নোয়াখালী জেনারেল হাসপাতাল এলাকা থেকে অভিযুক্ত শাকিবকে আটক করেছে পুলিশ। শাকিব নোয়াখালী সদর উপজেলার মান্নান নগরের বেদে পল্লী এলাকার মঙ্গল হোসেনের ছেলে। লাকী বেগমগঞ্জের উপজেলার কালাপোল এলাকার বেদে পল্লীর মনছুর আলীর মেয়ে।


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল রাত আটটার দিকে নাগরদোলায় অনেক দর্শনার্থী ওঠেন। নাগরদোলা চলাকালে এক ব্যক্তি পাশের এক নারীর গলায় ছুরিকাঘাত করেন। এতে গলার বেশ কিছু অংশ কেটে যায়। স্থানীয় লোকজন আহত নারীকে উদ্ধার করে ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে ওই নারীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নিহত লাকী বেগমের মা শেফালী বেগম বলেন, এক বছর আগে তাঁর মেয়ে ও শাকিবের বিয়ে হয়। ১৫ দিন আগে লাকী ও শাকিব তাঁদের বাড়িতে আসে। রোববার দুজনের মধ্যে ঝগড়া হয়েছিল। একপর্যায়ে লাকীকে মারধর করে শাকিব তাঁর মুঠোফোন ভেঙে ফেলে। গতকাল সন্ধ্যায় লাকীকে নিয়ে মেলায় যায় শাকিব। পরে তাঁর লাকীকে ছুরি মেরে হত্যার খবর পান।শেফালী বেগম আরও বলেন, তাঁর মেয়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিল। অভিযুক্ত শাকিবের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন দেওয়ান বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্ত শাকিবকে আটক করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী

যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী