ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

কূপে পড়ে বেঁচে ফিরে ৮৫ বছরের বৃদ্ধা বললেন ‘চা খাব’

  • আপলোড সময় : ১৫-০৪-২০২৫ ০১:০৮:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৪-২০২৫ ০১:০৮:২৯ অপরাহ্ন
কূপে পড়ে বেঁচে ফিরে ৮৫ বছরের বৃদ্ধা বললেন ‘চা খাব’
ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলায় ৮৫ বছরের এক বৃদ্ধা কূপে পড়ে গিয়েও অলৌকিকভাবে প্রাণে বাঁচেন। আর জ্ঞান ফিরে বলেই ফেলেন, “চা খাব।” ঘটনাটি ঘটে শনিবার সকালে। হুগলির পাণ্ডুয়া এলাকার বাসিন্দা শোভারানি বন্দ্যোপাধ্যায়, যিনি স্বামীর মৃত্যুর পর একা বসবাস করছিলেন, প্রতিদিনের মতো পানি তুলতে গিয়ে হঠাৎ করে বাড়ির পেছনের পুরনো কূপে পড়ে যান।


 

তার একমাত্র ছেলে কলকাতায় থাকেন, আর প্রতিবেশী বর্ণালী বন্দ্যোপাধ্যায় প্রতিদিন তার দেখাশোনা করতেন। সেদিন সকালে বর্ণালী গিয়ে তাকে না পেয়ে খোঁজ শুরু করেন। এক পর্যায়ে কূপে চোখ পড়ে, আর সেখানেই দেখতে পান পানিতে ভেসে থাকা শোভারানিকে। সঙ্গে সঙ্গে স্থানীয়দের সহায়তা নিয়ে খবর দেন পুলিশ ও দমকল বাহিনীতে।

 

খবর পেয়ে পাণ্ডুয়া থানা ও বৈঁচী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দমকল কর্মীদের সহায়তায় কূপে মই নামান। কিছুক্ষণ পর সফলভাবে শোভারানিকে কূপ থেকে জীবিত উদ্ধার করে তাৎক্ষণিকভাবে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর জ্ঞান ফিরে এলে নার্সদের দিকে তাকিয়ে শোভারানির প্রথম কথা ছিল—“চা খাব।” তার মুখে এই সরল বাক্য শুনে হাসি ফেটে পড়ে হাসপাতালের কর্মীরা, আত্মীয়স্বজন, এমনকি সাংবাদিকরাও। চা চাওয়ার এই ছোট্ট চাওয়া যেন জীবনের জয়গান হয়ে ওঠে।


 

প্রতিবেশীরা বলছেন, “এত বয়সে, এতক্ষণ জলে পড়ে থেকেও বেঁচে থাকা সত্যিই অলৌকিক।” এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, জীবনের প্রতি আশা আর আশক্তি কখনো বয়স দেখে না। মৃত্যুর দোরগোড়া থেকে ফিরে এসে জীবনের সহজ আনন্দের কাছে ফিরে আসাই মানুষকে মানুষ করে তোলে। শোভারানির মতো মানুষেরা আমাদের শেখান—প্রত্যেকটা নিঃশ্বাসে লুকিয়ে থাকে বেঁচে থাকার এক অদ্ভুত শক্তি।

 

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার