ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো ক্যালিফোর্নিয়া

  • আপলোড সময় : ১৫-০৪-২০২৫ ০১:৪৪:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৪-২০২৫ ০১:৪৪:৫৭ অপরাহ্ন
৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো ক্যালিফোর্নিয়া

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে পাহাড়ি জনপদ। সোমবার (১৪ এপ্রিল) স্থানীয় সময় সকাল ১০টার দিকে রাজ্যের জুলিয়ান শহরের পার্বত্য এলাকায় এই ভূকম্পন অনুভূত হয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ।

প্রাথমিক রিপোর্টে জানানো হয়, ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশকও অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা আগেই ভূমিকম্পের পূর্বাভাস দিয়ে সতর্কবার্তা পাঠিয়েছিল, ফলে অনেকেই নিরাপদ আশ্রয়ে সরে যেতে সক্ষম হন বলে জানা গেছে। এদিকে, ভূমিকম্পের কারণে কোনো ধরনের জলোচ্ছ্বাস বা সুনামির আশঙ্কা নেই বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ।

ক্যালিফোর্নিয়া ভূমিকম্প প্রবণ এলাকা হিসেবে পরিচিত। এখানকার ভূগর্ভস্থ ফল্ট লাইনের কারণে মাঝেমধ্যেই ভূকম্পন অনুভূত হয়।


কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার