ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি হতে পারে

  • আপলোড সময় : ১৫-০৪-২০২৫ ০৪:১৯:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৪-২০২৫ ০৪:১৯:৩৫ অপরাহ্ন
টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি হতে পারে
রাজধানীর পূর্বাচলে প্লট জালিয়াতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার একটি আদালত। আগামী ২৭ এপ্রিলের মধ্যে আদালতে আত্মসমর্পণ না করলে টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড অ্যালার্ট’ জারি করা হতে পারে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল–এর এক প্রতিবেদনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানানো হয়েছে। ওই কর্মকর্তা বলেন, “যদি অভিযুক্ত টিউলিপ আত্মসমর্পণ না করেন, তবে বাংলাদেশ পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলের সহযোগিতা নেওয়া হবে।”

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের নাগরিক এবং সাবেক নগরমন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ—তিনি তার খালা শেখ হাসিনাকে চাপ দিয়ে পূর্বাচলে তার মা, ভাই ও বোনের জন্য প্লট আদায় করেন।

টিউলিপ এই অভিযোগকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ উল্লেখ করে বলেন, “আমার বিরুদ্ধে একটি উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালানো হচ্ছে। এর পেছনে রাজনৈতিক শক্তি কাজ করছে।”

আইন অনুসারে, টিউলিপ যদি আদালতে আত্মসমর্পণ না করেন, তবে তাকে ‘পলাতক আসামি’ হিসেবে বিবেচনা করা হবে এবং ইন্টারপোলের মাধ্যমে আন্তর্জাতিক গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু হবে। উল্লেখ্য, যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে ২বি শ্রেণিভুক্ত প্রত্যর্পণ চুক্তি রয়েছে, যার অধীনে নির্দিষ্ট আইনি প্রক্রিয়া শেষে অভিযুক্তকে দেশে ফেরত পাঠানোর সুযোগ রয়েছে।

বাংলাদেশে চলমান মামলাগুলো লড়তে টিউলিপের আইনজীবীদের আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী

যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী