ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

আইন করে ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ করল মালদ্বীপ

  • আপলোড সময় : ১৫-০৪-২০২৫ ০৪:৫২:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৪-২০২৫ ০৪:৫২:৪৯ অপরাহ্ন
আইন করে ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ করল মালদ্বীপ
পর্যটননির্ভর দেশ মালদ্বীপে ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। ফিলিস্তিনিদের প্রতি ‘দৃঢ় সমর্থনের’ অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রেসিডেন্ট মুইজ্জুর প্রশাসন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) মালদ্বীপের সংসদে আইনটি পাস হওয়ার সঙ্গে সঙ্গে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু তাতে সই করেন। তার দপ্তরের এক কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছেন, আইনটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

এ নিয়ে প্রেসিডেন্ট মুইজ্জু বলেন, “নতুন আইনটির অনুমোদন ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের অব্যাহত নৃশংসতা ও গণহত্যার বিরুদ্ধে আমাদের সরকারের দৃঢ় অবস্থানকে তুলে ধরে।”
তিনি আরও বলেন, “ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারের প্রতি মালদ্বীপের দৃঢ় সমর্থন রয়েছে এবং থাকবে।”

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত ৫০ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। তাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা উল্লেখযোগ্য।

এর আগে ২০২৩ সালের জুনে মালদ্বীপের প্রেসিডেন্ট জানিয়েছিলেন, ইসরায়েলিদের মালদ্বীপে প্রবেশ নিষিদ্ধ করার পরিকল্পনা রয়েছে। সে লক্ষ্যে একটি কমিটিও গঠন করা হয়েছিল। সব আনুষ্ঠানিকতা শেষে মঙ্গলবার আইনটি সংসদে উত্থাপন করা হয় এবং পাসের পর সঙ্গে সঙ্গেই অনুমোদন দেন প্রেসিডেন্ট।

এদিকে, ইসরায়েলি বাহিনীর বর্বরতার প্রতিবাদে সম্প্রতি বাংলাদেশে বড় পরিসরের বিক্ষোভ হয়েছে। গত ১২ এপ্রিল ঢাকায় আয়োজিত বিক্ষোভ মিছিলে লাখ লাখ মানুষ অংশ নেন। সেখানে গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানানো হয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা