ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

২৪ ঘণ্টার মধ্যে ২৫ জেলায় আম পৌঁছে দেবে ডাক বিভাগের ‘স্পিডপোস্ট’

  • আপলোড সময় : ১৫-০৪-২০২৫ ০৫:১০:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৪-২০২৫ ০৫:১০:১৩ অপরাহ্ন
২৪ ঘণ্টার মধ্যে ২৫ জেলায় আম পৌঁছে দেবে ডাক বিভাগের ‘স্পিডপোস্ট’
দেশের ২৫টি জেলায় ২৪ ঘণ্টার মধ্যে গ্রীষ্মকালীন মৌসুমী ফল/আম পরিবহনের সুবিধা দিচ্ছে বাংলাদেশ ডাক বিভাগ। এছাড়া ২১টির বেশি জেলায় ৪৮ ঘণ্টার মধ্যে আম পৌঁছে দেওয়া হবে।মঙ্গলবার (১৫ এপ্রিল) ডাক অধিদপ্তরের পরিচালক কবির আহমেদের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রীষ্মকালীন মৌসুমী ফল/আম পরিবহনের জন্য ডাক বিভাগের স্পিডপোস্টে’র মাধ্যমে প্রায় সব কটি জেলা শহরে (বান্দরবান খাগড়াছড়ি, নেত্রকোণা ব্যতীত) ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে পৌঁছে দেবে ডাক বিভাগ।



রাজশাহী, ঢাকা, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, রাজবাড়ী, কুষ্টিয়া, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, জয়পুরহাট এবং কুড়িগ্রাম।
রাঙ্গামাটি, কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালি, লক্ষ্মীপুর, কুমিল্লা, সিলেট, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, গাজীপুরসহ অন্যান্য জেলা শহর।বিজ্ঞপ্তিতে বলা হয়, ওপরের জেলা শহরগুলো ছাড়া অন্যান্য জেলাগুলোতে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে পৌঁছানো যাবে। স্পিড পোস্টে সর্বোচ্চ ৩০ কেজি পর্যন্ত আম/পার্সেল পরিবহন যায়। পণ্যের ওজন প্রথম কেজির জন্য ১০ টাকা এবং পরবর্তী প্রতি কেজি ৫ টাকা হারে ডাক মাশুল প্রযোজ্য।



২০১৮ সালের ৩ জুন থেকে বাংলাদেশ ডাক বিভাগের নতুন সেবা সংযোজন হয় ‘স্পিড পোস্ট’। স্পিড পোস্টের বৈশিষ্ট্য ডাক মাশুল পরিশোধ সাপেক্ষে কাউন্টারে বুকিং এবং উইন্ডো ডেলিভারি হয় অর্থাৎ গ্রাহককে পোস্ট অফিস থেকে পাঠানো ম্যাসেজটি দেখিয়ে তার নির্ধারিত পণ্যটি বুঝে নিতে হয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা