ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

গাজার প্রতি সংহতি জানিয়ে নেদারল্যান্ডসে ব্যাপক বিক্ষোভ

  • আপলোড সময় : ১৫-০৪-২০২৫ ০৬:৩০:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৪-২০২৫ ০৬:৩০:৩১ অপরাহ্ন
গাজার প্রতি সংহতি জানিয়ে নেদারল্যান্ডসে ব্যাপক বিক্ষোভ
গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে নেদারল্যান্ডসের রাজধানী অ্যামস্টারড্যামে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) দেশটির সংবাদমাধ্যম 'এন এল টাইমস' এ তথ্য জানিয়েছে।

বিক্ষোভ চলাকালে অ্যামস্টারড্যাম ইউনিভার্সিটির মূল ভবনে জোরপূর্বক প্রবেশ করেন বিক্ষোভকারীরা। এ সময় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। ভবনের ইমার্জেন্সি এক্সিট বন্ধ করে বিক্ষোভকারীরা সেখানে অবস্থানরত কর্মচারীদের জোর করে বের করে দেন। পরে ভবনের ভেতর থেকেই ইসরায়েলবিরোধী ব্যানার হাতে প্রতিবাদ জানাতে থাকেন তারা।

ঘটনার প্রায় পাঁচ ঘণ্টা পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের হাতাহাতির ঘটনা ঘটে এবং বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করা হয়।

বিক্ষোভে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার দাবিতে আন্দোলনে অংশ নেন। গাজায় চলমান সহিংসতা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকার আহ্বান জানান তারা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা