ঢাকা , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ , ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী পুনর্মূল্যায়নের ফল প্রকাশের আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নয়: হাইকোর্ট আ.লীগের সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু গ্রেফতার কিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগ প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ দেশের তিনটি গুরুত্বপূর্ণ জেলায় ১৮ প্লাটুন আনসার মোতায়েন রামিসাকে ধর্ষণ ও নৃশংস হত্যায় মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি: হাইকোর্ট সরকারি চাকরিজীবীদের আওয়ামী সম্পৃক্ততা নজরদারিতে রাখা হচ্ছে: উপদেষ্টা জাহেদ রামিসা হত্যা ও ধর্ষণ মামলা: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, খালাস স্বপ্না মিরপুর-সাভার-আশুলিয়ায় শ্রমিকদের অবরোধ, পুলিশের সাথে ধাওয়া-পাল্টাধাওয়া গ্রেফতারের পর সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ব্যাংক খাত থেকে অর্থ পাচারে বিশ্বের শীর্ষে থাকতে পারে বাংলাদেশ: টাস্কফোর্স  মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু গোপালগঞ্জে সহিংসতা নিষিদ্ধ আওয়ামী লীগের দেউলিয়াত্বের প্রমাণ: তথ্যমন্ত্রী বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: স্বরাষ্ট্রমন্ত্রী ২৭ মের মধ্যে শেষ হবে ইউপি নির্বাচন: ইসি সানাউল্লাহ থাইল্যান্ডে ভয়াবহ আগুনে ১১ জনের মৃত্যু, আহত ১৬ গোপালগঞ্জের নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

বিমান মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

  • আপলোড সময় : ১৫-০৪-২০২৫ ০৬:৩৪:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৪-২০২৫ ০৬:৩৪:৩৭ অপরাহ্ন
বিমান মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন
বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের দায়িত্ব আরও বেড়েছে। এ দুই মন্ত্রণালয়ের পাশাপাশি তাকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়েরও দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে এই দায়িত্ব দেওয়া হয়।



ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সেদিন প্রধান উপদেষ্টাসহ ১৭ জন শপথ নিয়েছিলেন। পরে গত ১৬ আগস্ট শপথ নেন চারজন। এরপর ১০ নভেম্বর নতুন তিনজন শপথ নেন। এর মধ্যে ছিলেন শেখ বশিরউদ্দীন। শপথ নেওয়ার পর তিনি বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন।



উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের অধীনে আকিজ-বশির গ্রুপ বর্তমানে ১৮টি অঙ্গপ্রতিষ্ঠান নিয়ে একটি বহুমুখী গ্রুপ পরিচালনা করছে। এর মধ্যে রয়েছে সিরামিকস, টেবিলওয়্যার, বাথওয়্যার, জুট, পার্টিকেল বোর্ড, ডোরস, প্যাকেজিং, গ্লাস কারখানা। শিল্প গ্রুপটি তিনটি দেশে কার্যক্রম পরিচালনা করছে এবং ২৫টির বেশি দেশে তাদের পণ্য রপ্তানি হয়।

কমেন্ট বক্স
একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন