ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ , ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
FLAXA ও বিজনেস প্রমোশন কাউন্সিল আয়োজিত সেমিনার পুলিশে বড় রদবদল দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার রামপুরার দুজনকে হত্যায় ডিএমপির সাবেক কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন যেভাবে হামে আরও ৬ জনের মৃত্যু ‘বাংলাদেশ ফার্স্ট’, সব অর্জন দেশের মানুষের জন্য: সংসদে প্রধানমন্ত্রী বাংলাদেশকে ১১০ কোটি ডলার জরুরি সহায়তা দেবে বিশ্বব্যাংক বিদেশ সফর ‘সফল’, প্রধানমন্ত্রীকে সংসদে ধন্যবাদ প্রথম বিদেশ সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্প : ৯২০ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৫০ হাজারের অধিক কাঁটাবনে বহুতল ভবনে আগুনে ২ জনের মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ১৬৪, এই সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাওয়ার শঙ্কা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে: স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও নদী ব্যবস্থাপনায় চীনের সহযোগিতা চান প্রধানমন্ত্রী চীনা বিনিয়োগকারীদের প্রধানমন্ত্রীর আহ্বান ভেনেজুয়েলায় ভূমিকম্প: ৩২ জনের মরদেহ উদ্ধার, আহত ৭০০ কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা

২০২৬ সালেই এলডিসি থেকে বের হবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

  • আপলোড সময় : ১৫-০৪-২০২৫ ০৬:৩৮:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৪-২০২৫ ০৬:৩৮:১৭ অপরাহ্ন
২০২৬ সালেই এলডিসি থেকে বের হবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
২০২৬ সালেই স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশ বের হয়ে আসবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী। এ উত্তরণে দেশের অর্থনীতিতে কোনও নেতিবাচক প্রভাব পড়বে না বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মঙ্গলবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আনিসুজ্জামান চৌধুরী বলেন, "এলডিসি থেকে উত্তরণ ঘটলেও বিভিন্ন দেশ বাংলাদেশের প্রতি তাদের সহযোগিতা অব্যাহত রাখবে। এর আগেও বাংলাদেশের চেয়ে কম উন্নত অনেক দেশ সফলভাবে তালিকাটি থেকে উত্তরণ ঘটিয়েছে। তাই বিষয়টি নিয়ে আমাদের আত্মবিশ্বাসী হওয়া উচিত।"

তিনি আরও বলেন, "এলডিসি থেকে উত্তরণের বড় চ্যালেঞ্জ সুশাসনের অভাব। এলডিসি গ্র্যাজুয়েশনে কী সুবিধা পাওয়া যাবে সেই প্রশ্ন এখন আর প্রাসঙ্গিক নয়। বরং আমাদের উচিত ভিক্ষার মানসিকতা ত্যাগ করে নিজেরাই সুযোগ তৈরি করা।"

এ সময় তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশীয় সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দেন এবং সুশাসনের মান উন্নয়নকে অগ্রাধিকার দেয়ার আহ্বান জানান।

কমেন্ট বক্স