ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হতে পারে: শফিকুর রহমান মতিঝিলে মেট্রোরেলের নিচে বিস্ফোরক উদ্ধার ‘রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল সেরা প্রার্থী’-আসিফ নজরুল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ ২১ দিনে রেমিট্যান্স এলো ২ দশমিক ১৭ বিলিয়ন ডলার  প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে নরেন্দ্র মোদির আমন্ত্রণ রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম প্রস্তুতিতেই কেটে যাবে জুলাই, এসএসসির ফল নিয়ে ফের সিদ্ধান্ত বদল দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব

স্বায়ত্তশাসন কায়েম রাখতে তামিলনাড়ুর নতুন পদক্ষেপ

  • আপলোড সময় : ১৫-০৪-২০২৫ ০৭:১১:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৪-২০২৫ ০৭:১১:৪৩ অপরাহ্ন
স্বায়ত্তশাসন কায়েম রাখতে তামিলনাড়ুর নতুন পদক্ষেপ
ভারতের কেন্দ্রীয় শাসনের হস্তক্ষেপ ঠেকাতে এবং রাজ্যের স্বায়ত্তশাসন অক্ষুণ্ণ রাখতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম. কে. স্ট্যালিন রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের মধ্যকার সম্পর্ক পর্যালোচনায় উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন। এই কমিটির নেতৃত্বে থাকবেন ভারতের সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি কুরিয়ান জোসেফ।

তামিলনাড়ু বিধানসভায় মঙ্গলবার (১৫ এপ্রিল) স্ট্যালিন এই কমিটি গঠনের ঘোষণা দেন। কমিটির অন্য সদস্যরা হলেন সাবেক আইএএস কর্মকর্তা অশোক বরদান শেট্টি এবং মু নাগরাজন।

কমিটিকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন প্রতিবেদন জমা দেওয়ার জন্য। আর পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে সময় ধরা হয়েছে ২০২৮ সাল পর্যন্ত।

মুখ্যমন্ত্রী স্ট্যালিন জানিয়েছেন, এই কমিটি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর আলোকে রাজ্য ও কেন্দ্রের সম্পর্ক আরও দৃঢ় করতে কাজ করবে। বিশেষ করে রাজ্যের নীতিনির্ধারণ ও প্রশাসনিক স্বাধীনতা ফেরানো এবং কেন্দ্রের অতিরিক্ত হস্তক্ষেপ প্রতিরোধ করাই হবে মূল লক্ষ্য।

সাম্প্রতিক সময়ে তামিলনাড়ু সরকার ও কেন্দ্রীয় সরকারের মধ্যে বেশ কিছু বিষয়ে দ্বন্দ্ব দেখা দিয়েছে। বিশেষ করে জাতীয় শিক্ষানীতিতে হিন্দি চাপিয়ে দেওয়ার অভিযোগ এবং তা কার্যকর না করায় রাজ্যের জন্য বরাদ্দ ২,৫০০ কোটি টাকা আটকে দেওয়ার ঘটনা এই বিতর্ককে আরও বাড়িয়ে তোলে।

স্ট্যালিন সরকার একে তামিল সংস্কৃতি ও পরিচয়ের বিরুদ্ধে আঘাত হিসেবে দেখছে এবং তা প্রতিহত করতে রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করেছে।

কমেন্ট বক্স