ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ২১ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরু ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের সব ফ্লাইট বাতিল করল ইউএস-বাংলা কন্যাশিশু কোনো বোঝা নয়, অফুরন্ত সম্ভাবনার উৎস: রাষ্ট্রপতি জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই রূপপুরে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া রাষ্ট্রীয় খরচে দেশে আনা হবে রিয়াদে নিহতদের লাশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইসরাইলের ধ্বংসাত্মক আক্রমণে গাজায় মৃত বেড়ে ৫১ হাজার!

  • আপলোড সময় : ১৫-০৪-২০২৫ ০৭:৪১:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৪-২০২৫ ০৭:৪১:৫৫ অপরাহ্ন
ইসরাইলের ধ্বংসাত্মক আক্রমণে গাজায় মৃত বেড়ে ৫১ হাজার!
গাজায় ইসরাইলি বিমান হামলায় গত ২৪ ঘন্টায় আরও কমপক্ষে ১৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি বাহিনীর বর্বরতায় উপত্যকাটিতে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫১ হাজারে।মঙ্গলবার (১৫ এপ্রিল) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আরও ৬৯ জন আহত ব্যক্তিকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে, যার ফলে ইসরাইলি আক্রমণে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ৩৪৩ জনে। 
 

 
এতে আরও বলা হয়, অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। গত ১৮ মার্চ গাজা উপত্যকায় পুনরায় আক্রমণ শুরু করে ইসরাইলি সেনাবাহিনী। জানুয়ারিতে যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি কার্যকর থাকা সত্ত্বেও, নতুন করে চালানো হামলায় এ পর্যন্ত ১,৬৩০ জন নিহত এবং ৪,৩০০ জনেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন।


 
গত নভেম্বরে, আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।  
 গাজা উপত্যকায় যুদ্ধের জন্য ইসরাইল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলারও মুখোমুখি।

কমেন্ট বক্স
আধুনিক যেসব গুনাহকে আমরা গুনাহ মনে করি না

আধুনিক যেসব গুনাহকে আমরা গুনাহ মনে করি না