ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২

ট্রাম্পকে অভিনন্দন জানালেন হিলারি ও বিল ক্লিনটন

  • আপলোড সময় : ০৭-১১-২০২৪ ০১:০৬:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৪ ০১:০৬:১৪ অপরাহ্ন
ট্রাম্পকে অভিনন্দন জানালেন হিলারি ও বিল ক্লিনটন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে পুনরায় নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও তার স্ত্রী হিলারি ক্লিনটন।

এক যৌথ বিবৃতিতে তারা ট্রাম্প ও তার রানিং মেট জেডি ভ্যান্সকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, "আমেরিকার জনগণ ভোট দিয়েছে, এবং ডোনাল্ড ট্রাম্প ও জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন। আমরা তাদের মঙ্গল কামনা করি এবং আশা করি, তারা আমাদের সবাইকে নেতৃত্ব দেবেন।" 

বিল ক্লিনটন যুক্তরাষ্ট্রের ৪২তম প্রেসিডেন্ট ছিলেন, যার মেয়াদকাল ছিল ১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত। হিলারি ক্লিনটন ছিলেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে সেক্রেটারি অব স্টেট, এবং ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে ট্রাম্পের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও কমলা হ্যারিসও। হোয়াইট হাউজের বিবৃতি অনুসারে, বাইডেন শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়ে ট্রাম্পকে হোয়াইট হাউজে সাক্ষাতের জন্য আমন্ত্রণ জানান। একইভাবে কমলা হ্যারিসও ট্রাম্পকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন। 

স্থানীয় সময় ৫ নভেম্বর অনুষ্ঠিত এই নির্বাচনে ট্রাম্প ২৯৪টি ইলেক্টোরাল ভোট পেয়ে বড় জয় লাভ করেছেন, যেখানে প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস পেয়েছেন ২২৩টি ভোট।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রোহিঙ্গারা অধিকার চায়, দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গারা অধিকার চায়, দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী