ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রকে বড় ধাক্কা, বিরল খনিজ রফতানি বন্ধের ঘোষণা চীনের

  • আপলোড সময় : ১৫-০৪-২০২৫ ০৭:৪৪:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৪-২০২৫ ০৭:৪৪:৫৭ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রকে বড় ধাক্কা, বিরল খনিজ রফতানি বন্ধের ঘোষণা চীনের
চলমান বাণিজ্য যুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্রে এবার চুম্বক ও বিরল খনিজ রফতানি বন্ধের ঘোষণা দিয়েছে চীন। এরই মধ্যে বিভিন্ন চীনা বন্দরে চুম্বকের চালানও পাঠানো বন্ধ করেছে শি জিনপিং প্রশাসন। বিশ্লেষকরা বলছেন, বেইজিংয়ের এমন পদক্ষেপে বড় ক্ষতির মুখে পড়তে যাচ্ছে ওয়াশিংটন।বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিশ্বে সবচেয়ে বেশি বিরল খনিজ ও চুম্বক আমদানি করে যুক্তরাষ্ট্র, যার অধিকাংশ আসে চীন থেকে। 

 

পাল্টাপাল্টি শুল্কারোপের মধ্যে গত ৪ এপ্রিল ছয়টি বিরল ভারী ক্ষার মৃত্তিকাসহ বিরল চুম্বক রফতানিতে কড়াকড়ি আরোপ করে চীন। ওই বিরল খনিজ কেবল চীনেই পরিশোধন করা হয়। আর বিরল চুম্বকের ৯০ শতাংশই চীনে উৎপাদন হয়।
কিন্তু বাণিজ্য যুদ্ধ তীব্র হওয়ায় এবার এসব পণ্য রফতানিতে লাগাম টানল বেইজিং। প্রতিবেদন মতে, খনিজ ও চুম্বকগুলোর চালান এখন কেবল বিশেষ রফতানি লাইসেন্স থাকলেই অন্য দেশে রফতানি করা যাবে। যদিও চীনা কর্তৃপক্ষ এখনও এই লাইসেন্স দেয়ার প্রক্রিয়া শুরু করেনি।
 
ধারণা করা হচ্ছে, চীনের নতুন এই পদক্ষেপে বড় ক্ষতির মুখে পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্র। কারণ চীনের বিরল খনিজগুলো বৈদ্যুতিক গাড়ি, অ্যারোস্পেস, সেমিকন্ডাক্টর ও সামরিক সরঞ্জাম তৈরিতে ব্যবহৃত হয়। আর বিরল চুম্বক ড্রোন, রোবট ও ক্ষেপণাস্ত্র তৈরিতে অপরিহার্য।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার