ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পোশাক ‘চীনের তৈরি’?

  • আপলোড সময় : ১৫-০৪-২০২৫ ০৭:৪৭:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৪-২০২৫ ০৭:৪৭:২৯ অপরাহ্ন
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পোশাক ‘চীনের তৈরি’?
যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য যুদ্ধ এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয়। তবে নতুন বিতর্ক শুরু হয়েছে বিশ্বের বড় অর্থনীতির দুই দেশকে নিয়ে। একজন চীনা কূটনীতিক ঝাং ঝিশেং দাবি করেছেন, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট একটি পোশাক পরেছেন যেটি ‘চীনের তৈরি।’ইন্দোনেশিয়ার ডেনপাসারে গণপ্রজাতন্ত্রী চীনের কনসাল জেনারেল হিসেবে কর্মরত আছেন ঝাং। সামাজিকমাধ্যম এক্সে লিভিটের একটি ছবি শেয়ার করেছেন এবং ওয়েইবো (চীনা ওয়েবসাইট) ব্যবহারকারীদের কয়েকটি স্ক্রিনশটও অন্তর্ভুক্ত করেছেন। সেখানে একজন ব্যবহারকারী দাবি করেছেন যে,  লিভিটের পোশাকের লেইসটি চীনের মাবুতে একটি কারখানা থেকে এসেছে। যেখানে তারা কাজ করেন।


 
কূটনীতিক ঝাং এক্সে আরও লিখেছেন, ‘চীনকে দোষারোপ করা ব্যবসা। চীনের জিনিস কেনাকাটা করা জীবন।’লিভিটের পোশাকের সুন্দর লেইসটি একটি চীনা কোম্পানির একজন কর্মচারী তাদের পণ্য হিসাবে স্বীকৃতি দিয়েছিলেন।অনেকেই লিভিটের পক্ষে যুক্তি দিয়েছেন। একজন ব্যবহারকারী বলেন, ‘চীনা ওয়েবসাইটের পোশাকটি নকল হতে পারে। চীনারা অবৈধ পোশাকের জন্য কুখ্যাত। সম্ভবত তারা কোনো বিলাসবহুল ব্র্যান্ডের জ্যাকেট নকল করেছে।’আরেকজন বলেন, ‘এটা ভুয়া খবর। তিনি ফরাসি আসল পোশাক পরে আছেন। যেখানে বিজ্ঞাপনে চাইনিজ কপি দেখানো হয়েছে। এটা সত্যিই মজার।’


 
কেউ কেউ লিভিটকে চীনের তৈরি পণ্য পরে প্রকাশ্যে চীনের সমালোচনা করার জন্য ভণ্ডামি বলে মন্তব্য করেন।আরেকজন সামাজিকমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, হোয়াইট হাউসের মঞ্চে একটি চমৎকার চীনা তৈরি লেইস পোশাক পরে ‘মেড ইন চায়নার’ বিরুদ্ধে  স্লোগান দেয়ার মতো বিড়ম্বনা ক্যারোলিন লিভিট কীভাবে সামলান?এদিকে, বেশ কিছুদিন ধরেই শুল্ক পাল্টা শুল্ক দেয়া নিয়ে চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধ চলছে। 

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা