ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

পারমাণবিক চুক্তি নিয়ে দ্বিতীয় দফা আলোচনা কোথায়, জানাল তেহরান

  • আপলোড সময় : ১৫-০৪-২০২৫ ০৭:৪৮:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৪-২০২৫ ০৭:৪৮:৫৩ অপরাহ্ন
পারমাণবিক চুক্তি নিয়ে দ্বিতীয় দফা আলোচনা কোথায়, জানাল তেহরান
যুক্তরাষ্ট্রের সাথে ইরানের পরবর্তী দফার পারমাণবিক আলোচনা আগামী শনিবার মাস্কাটে অনুষ্ঠিত হবে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।সোমবার (১৪ এপ্রিল) রাতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ-কে বলেন, আলোচনার পর সিদ্ধান্ত নেয়া হয়েছে ওমানের রাজধানীতে আগামী শনিবার পরবর্তী পর্যায়ের আলোচনা হবে। গত শনিবার প্রথম দফার আলোচনাও সেখানেই হয়েছিল।তবে এ নিয়ে জল্পনা ছিল যে, রোমে এই আলোচনা হতে পারে। 
 


দীর্ঘস্থায়ী অচলাবস্থার পর ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইরানের এই পরোক্ষ আলোচনার প্রথম দফা শুরু হয় গত সপ্তাহে।এতে ইরানের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ নেতৃত্ব দেন।  এ বিষয়ে তেহরান জানায়, প্রথম দফার আলোচনা ‘পারস্পরিক শ্রদ্ধার উপর ভিত্তি করে একটি গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।আলোচনাটি মূলত ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে হবে। কারণ ট্রাম্প প্রশাসন ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে তেহরানের উপর ক্রমাগত চাপ বৃদ্ধি করে চলেছে।


 
ট্রাম্প সম্প্রতি ইরানকে হুমকি দিয়েছেন যে, যদি তারা যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়, তাহলে সামরিক হামলা এবং নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এর আগে ২০১৫ সালে ইরানের সাথে বিশ্বশক্তিগুলোর একটি চুক্তি হয়েছিল। কিন্তু প্রথম মেয়াদে ক্ষমতায় এসে ট্রাম্প সেই চুক্তি থেকে ২০১৮ সালে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়।প্রথম রাউন্ডে, আরাঘচি এবং উইটকফ আলাদা রুমে বসে আড়াই ঘন্টার পরোক্ষ আলোচনা করেন।


 
সূত্র: আনাদোলু  

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা