ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বাণিজ্য যুদ্ধ: যুক্তরাষ্ট্রের বোয়িং থেকে উড়োজাহাজ কেনা বন্ধ করল চীন

  • আপলোড সময় : ১৫-০৪-২০২৫ ০৭:৫১:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৪-২০২৫ ০৭:৫১:০০ অপরাহ্ন
বাণিজ্য যুদ্ধ: যুক্তরাষ্ট্রের বোয়িং থেকে উড়োজাহাজ কেনা বন্ধ করল চীন
বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে বাণিজ্য যুদ্ধ তীব্র হওয়ার সাথে সাথে চীন তার বিমান সংস্থাগুলোকে যুক্তরাষ্ট্রের বিমান সংস্থা বোয়িং থেকে জেট সরবরাহ বন্ধ করতে বলেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) ব্লুমবার্গের প্রতিবেদনের বরাত দিয়ে এনডিটিভি এ খবর জানিয়েছে।প্রতিবেদনে বলা হয়, বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে বাণিজ্য যুদ্ধ ক্রমাগত বাড়ার মধ্যে এই পদক্ষেপ নিল চীন। যা ডোনাল্ড ট্রাম্পের ‘পারস্পরিক শুল্ক’ ঘোষণার পর দেখা দিয়েছে।জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে, বিশ্বের দুটি বৃহত্তম অর্থনীতির দেশ পরস্পরের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধে লিপ্ত হয়েছে। যুক্তরাষ্ট্র বর্তমানে চীনা আমদানির উপর ১৪৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে।
 

 
বেইজিং ওয়াশিংটনের এই পদক্ষেপকে ‘বেআইনি’ উল্লেখ করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে এবং মার্কিন আমদানির উপর ১২৫ শতাংশ প্রতিশোধমূলক শুল্ক আরোপ করেছে।এছাড়া বেইজিং তার বিমান সংস্থাগুলোকে মার্কিন কোম্পানিগুলোর কাছ থেকে বিমান-সম্পর্কিত সরঞ্জাম এবং যন্ত্রাংশ কেনাও স্থগিত করতে বলেছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়। যুক্তরাষ্ট্রের বিমান সংস্থা বোয়িং থেকে বিমান সরবরাহ স্থগিত করতে চীনা সরকারের এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের শুল্ক মোকাবিলায় বেইজিংয়ের সামগ্রিক কৌশলের একটি উপাদান হিসেবেও দেখা হচ্ছে।


 
বোয়িং থেকে বিমান নেয়া বন্ধ করে দেয়ার ফলে চীনা বিমান চলাচল খাত এবং মার্কিন মহাকাশ শিল্প জায়ান্ট উভয়ের উপরই উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে।ব্লুমবার্গ জানিয়েছে, চীন সরকার বোয়িং জেট ভাড়া করে এবং উচ্চ খরচের সম্মুখীন হয় এমন ক্যারিয়ারগুলিকে সাহায্য করার কথা ভাবছে।এদিকে, ট্রাম্পের শুল্ক আরোপের ফলে বিশ্ববাজারে তোলপাড় সৃষ্টি হয়েছে এবং অনেক দেশের সাথে কূটনীতির অবনতি ঘটেছে।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হৃদ্‌রোগে মারা গেলেন বিসিবি কোচ

হৃদ্‌রোগে মারা গেলেন বিসিবি কোচ