ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেফতার অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই দুর্গাপূজার মূল দর্শন: রাষ্ট্রপতি ১৭ বছরে তথ্য কমিশনকে কাজ করতে দেওয়া হয়নি: প্রধান তথ্য কমিশনার প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায়ের বিরুদ্ধে আপীল করল গ্রামীণ কল্যাণ কলকাতায় ভেঙে পড়ল দুর্গাপূজার মণ্ডপ, পদদলিত হয়ে নিহত ১৯ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ফ্রান্সে একযোগে কয়েকটি কারাগারে হামলা

  • আপলোড সময় : ১৬-০৪-২০২৫ ১১:০০:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৪-২০২৫ ১১:০০:৩৫ পূর্বাহ্ন
ফ্রান্সে একযোগে কয়েকটি কারাগারে হামলা
একযোগে ফ্রান্সের তুলন শহরে বেশ কয়েকটি কারাগারে হামলা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন ফরাসি বিচারমন্ত্রী।

বিবৃতিতে তিনি জানান, স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করে দক্ষিণাঞ্চলীয় শহর তুলনের বিভিন্ন কারাগারে হামলা চালানো হয়েছে। পাশাপাশি আতঙ্ক ছড়াতে যানবাহনে করা হয়েছে অগ্নিসংযোগ। তবে এতে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।



ফরাসি কর্মকর্তাদের অভিযোগ, সরকারের মাদকবিরোধী কঠোর অবস্থান রুখতে হামলা চালিয়েছে অপরাধীরা। যদিও এসব হামলায় কারা জড়িত তা এখনও জানা যায়নি। তবে এরইমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানান কর্মকর্তারা।

এর আগে, বিগত কয়েক বছর ধরে ইউরোপে দক্ষিণ-আমেরিকার কোকেন পাচার রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। ফ্রান্সও এর হাত থেকে রক্ষা পায়নি। ফলে কঠোর হয় সরকার। জব্দ করা হয় রেকর্ড পরিমাণ কোকেন ও সাদা পাউডার। এ থেকে পরিত্রাণ পেতে কঠোর অবস্থানে যায় আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেফতার করা হয় মাদক সম্রাটদের। এরই জেরে এ হামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অপহরণের এক মাসেও খোঁজ মেলেনি স্কুলছাত্রী তাহমিনার

অপহরণের এক মাসেও খোঁজ মেলেনি স্কুলছাত্রী তাহমিনার