ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

অনলাইন জুয়া ও বেটিং সাইটের বিজ্ঞাপন বন্ধে রিট

  • আপলোড সময় : ১৬-০৪-২০২৫ ০৩:৩৮:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৪-২০২৫ ০৩:৩৮:২৩ অপরাহ্ন
অনলাইন জুয়া ও বেটিং সাইটের বিজ্ঞাপন বন্ধে রিট
সেলিব্রেটিদের ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ও মূলধারার গণমাধ্যমে অনলাইন জুয়া ও বেটিং সাইটের বিজ্ঞাপন ও প্রচার বন্ধে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। বুধবার (১০ এপ্রিল) ঢাকার বাসিন্দা তানজিম রাফিদ এ রিট দায়ের করেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মাহিন এম রহমানের মাধ্যমে দাখিল করা আবেদনে অনলাইন জুয়া, বেটিং সাইট ও অ্যাপ্লিকেশনগুলোর প্রচার-প্রচারণা নিষিদ্ধে প্রয়োজনীয় নির্দেশনা চাওয়া হয়েছে। একইসঙ্গে বিষয়টির স্থায়ী সমাধানে বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠনের জন্যও সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে।

আইনজীবী মাহিন এম রহমান বলেন, “বাংলাদেশের প্রচলিত আইন ও সংবিধান অনুযায়ী জুয়া ও বেটিং নিষিদ্ধ। তা সত্ত্বেও অনলাইনে এই ধরনের কার্যক্রম ভয়াবহভাবে বেড়েছে এবং সেলিব্রেটিদের মাধ্যমে এর প্রচার তরুণ সমাজকে বিপথে ঠেলে দিচ্ছে।”

তিনি আরও জানান, হাইকোর্ট আগামী সপ্তাহে এ রিটের শুনানি করতে পারে।

এর আগে মঙ্গলবার (৯ এপ্রিল) অনলাইন জুয়ার ওয়েবসাইট, লিংক ও গেটওয়ে বন্ধে দ্রুত ব্যবস্থা নিতে সরকারের বিভিন্ন সংস্থাকে আইনি নোটিশ পাঠিয়েছে ‘ল‘ অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্ট’।

সংগঠনটির পক্ষে ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, তথ্য ও সম্প্রচার সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, বিটিআরসি, বাংলাদেশ ব্যাংকের এফআইইউ ও পুলিশের আইজিপিকে এ নোটিশ পাঠান।

নোটিশে অনলাইন জুয়া প্রতিরোধে একটি ‘স্পেশাল মনিটরিং সেল’ গঠনের পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে। নোটিশে আরও উল্লেখ করা হয়, দ্রুত ব্যবস্থা না নিলে হাইকোর্টে রিট দায়ের করা হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা