ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

কমলগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা উল্টে শিক্ষার্থীসহ নিহত ২

  • আপলোড সময় : ০৭-১১-২০২৪ ০১:২১:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৪ ০১:২১:৫৪ অপরাহ্ন
কমলগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা উল্টে শিক্ষার্থীসহ নিহত ২
কমলগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা উল্টে এক শিক্ষার্থীসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সিএনজি’র ৩ যাত্রী। আহতদের উদ্ধার করে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বেলা ১১টার সময় কমলগঞ্জের ভানুগাছ-শ্রীমঙ্গল সড়কের দক্ষিণ বালিগাঁও (বটতল) নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. সায়েম মিয়া ও অমিত সূত্রধর। এদের মধ্যে নিহত সায়েম কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয় এর শিক্ষার্থী বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে শ্রীমঙ্গল থেকে ৫ যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশা কমলগঞ্জের ভানুগাছ আসছিল। বেলা ১১টার দিকে অটোরিকশাটি বটতল এলাকা অতিক্রমকালে এক শিশু দৌড়ে রাস্তা পারাপারের সময় অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। এতে দ্রুতগতির অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে সায়েম মিয়া, অমিত সূত্রধর, জান্নাতুল, শওকতসহ ৪ যাত্রী ও শিশুটি আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিক্ষার্থী সায়েমকে মৃত ঘোষণা করেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে রেফার করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত অমিতকে আশঙ্কাজনক অবস্থায় সিলেটে রেফার করলে এম্বুলেন্সযোগে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা