ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

আগারগাঁও-উত্তরায় ৪শ অবৈধ দোকান উচ্ছেদ করলো ডিএনসিসি

  • আপলোড সময় : ১৬-০৪-২০২৫ ০৫:২৯:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৪-২০২৫ ০৫:২৯:১২ অপরাহ্ন
আগারগাঁও-উত্তরায় ৪শ অবৈধ দোকান উচ্ছেদ করলো ডিএনসিসি
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) রাজধানীর আগারগাঁও ও উত্তরায় পৃথক দুইটি উচ্ছেদ অভিযানে প্রায় চারশত অবৈধ দোকান সরিয়ে নিয়েছে। বুধবার (১৬ এপ্রিল) পরিচালিত এই অভিযানের মাধ্যমে গুরুত্বপূর্ণ দুটি এলাকার রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করা হয়েছে।

ডিএনসিসির অঞ্চল-৫ এর আওতায় আগারগাঁওয়ের শেরেবাংলা নগর এলাকায় অভিযান চালান আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল ইসলাম। তারা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ১ম গেট সংলগ্ন এলাকা থেকে শুরু করে ঢাকা-আরিচা সড়ক পর্যন্ত উভয় পাশের প্রায় দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেন। এতে দেড় কিলোমিটার রাস্তা ও ফুটপাত পুনরুদ্ধার হয়। উচ্ছেদ হওয়া দোকানগুলোর মধ্যে ছিল খাবারের হোটেল, টং দোকান ও হকারদের সামগ্রীর দোকান।

একই দিনে ডিএনসিসির অঞ্চল-১ এর আওতায় উত্তরা ১০ নম্বর সেক্টর সুইচ গেট থেকে কামারপাড়া পর্যন্ত রানাভোলা সড়কে অভিযান চালান আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছাদেকুর রহমান এবং সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা খানম। এই অভিযানে আরও দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় এক কিলোমিটার রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করা হয়। এখানে উচ্ছেদ হওয়া দোকানগুলোর মধ্যে ছিল বাশের আড়ত, নার্সারি, হোটেল ও হকারদের দোকান।

ডিএনসিসির মুখপাত্র মকবুল হোসাইন জানান, সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ পহেলা বৈশাখের পর থেকে নিয়মিত উচ্ছেদ অভিযানের ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণা অনুযায়ী বিভিন্ন এলাকায় অভিযান শুরু হয়েছে এবং এই কার্যক্রম নিয়মিতভাবে চলতে থাকবে বলে জানান তিনি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে