ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

দিল্লি বিশ্ববিদ্যালয়ে গোবরকাণ্ড!

  • আপলোড সময় : ১৬-০৪-২০২৫ ০৫:৫৫:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৪-২০২৫ ০৫:৫৫:২৬ অপরাহ্ন
দিল্লি বিশ্ববিদ্যালয়ে গোবরকাণ্ড!
ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয়ের লক্ষ্মীবাই কলেজের ক্লাসরুমে গোবর লেপা নিয়ে সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম। কলেজের প্রিন্সিপালের এ সিদ্ধান্ত ঘিরে চলছে তুমুল বিতর্ক।দিল্লি বিশ্ববিদ্যালয় অনুমোদিত কলেজটি ১৯৬৫ সালে স্থাপিত। সরাসরি দিল্লি রাজ্য সরকার এটি পরিচালনা করে। প্রিন্সিপাল প্রত্যুষ ভাটসালা চলতি সপ্তাহের শুরুর দিকে কলেজের কয়েকটি ক্লাসরুমের দেয়ালে গোবর লেপে দেন। কলেজের এক কর্মচারীকে সঙ্গে নিয়ে এই কাজে নিজেও হাত লাগান তিনি।


 
এরপর গোবর লেপার সেই ভিডিও প্রিন্সিপাল সামাজিক যোগাযোগমাধ্যমে কলেজের শিক্ষকদের গ্রুপে শেয়ার করেন। যা মুহুর্তেই ভাইরাল হয়ে যায়। এরপরই শুরু হয় তুমুল বিতর্ক ও নিন্দার ঝড়।প্রিন্সিপালের সেই পোস্টের সমালোচনা করে একজন শিক্ষক লেখেন, ‘কলেজের অধ্যক্ষ যদি এমন আজগুবি কাজে ব্যস্ত থাকেন তাহলে সেখানে ছেলেমেয়েরা পড়তে যাবে কেন! তারা তো নিজেদের ক্যারিয়ার গড়তে পয়সা খরচ করে পড়তে আসে।’আরেকজন লেখেন, ‘কলেজে গোবর ঢুকেছে। এরপর গো-মুত্র পান করতে বলা হবে। বিশ্বগুরু হওয়া আর ঠেকায় কে!’ তবে অনেকেই অধ্যক্ষের এই কাজের প্রশংসাও করেছেন। বিশেষ করে তিনি নিজেই গোবর লেপার কাজে নেতৃত্ব দেয়ায়।
 


এসব বিতর্ক ও সমালোচনার জবাব দিয়েছেন প্রিন্সিপাল প্রত্যুষ। বলেছেন, ‘কেউ কিছু না জেনে, না বুঝে সমালোচনা শুরু করে দিল। গোবর লেপা হয়েছে একটি গবেষণা প্রকল্পের অংশ হিসাবে। ক্লাসরুম ঠান্ডা রাখতে গোবরের প্রলেপ দেয়া হয়েছে। এটা একটা গবেষণা প্রকল্পের অংশ।’তিনি আরও বলেছেন, ‘প্রাচীন ভারতীয় পদ্ধতি অনুসরণ করে কীভাবে দিল্লির মতো জায়গায় অসহ্য গরম থেকে রেহাই মিলতে পারে, সেটাই গবেষণার বিষয়। গোবর হল এই কাজে অত্যন্ত উপযোগী বস্তু।
 


প্রিন্সিপাল জানিয়েছেন, এই কাজে গোবরের ব্যবহার বাড়ানোই গবেষণা প্রকল্পটির উদ্দেশ্য। এক সপ্তাহের মধ্যে গবেষণার বিষয়ে বিশদ জানানো হবে বলেও জানিয়েছেন তিনি। তার দাবি, দেয়ালে গোবর লেপে দেয়ায় তাপমাত্রা কমে আসবে। তাতে পঠনপাঠন ভাল হবে।

 


তবে অধ্যক্ষের এসব যুক্তি মানছেন না কলেজের শিক্ষার্থীদের একাংশ। ক্লাসরুমের দেয়ালে গোবর লেপায় প্রবল আপত্তি তুলেছেন তারা। দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ইউনিয়নের (ডিইউএসইউ) প্রেসিডেন্ট রৌণক ক্ষেত্রী শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে পাল্টা প্রিন্সিপালের অফিস রুম আর বাথরুমে গোবর লেপে দিয়েছেন।
 


ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, গোবর নিয়ে অফিস কক্ষে কর্মকর্তাদের সঙ্গে কথা বলছেন দিল্লি ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিয়নের প্রেসিডেন্ট রৌণক ক্ষেত্রী। এরপর নিজ হাতেই প্রিন্সিপালের কক্ষের দেয়ালে গোবর লেপন করছেন তিনি। 
 


ক্ষেত্রী জানান, তার আইনি দল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে এবং ইউজিসির নিয়ম লঙ্ঘনের জন্য অধ্যক্ষের বিরুদ্ধে এফআইআর দায়ের করবে। শিক্ষার্থীরা যাতে সঠিকভাবে পড়াশোনা করতে পারে সেজন্য ডিইউএসইউ প্রেসিডেন্ট শিক্ষা মন্ত্রণালয়কে শ্রেণীকক্ষে এয়ার কন্ডিশনার (এসি) স্থাপনের আহ্বান জানান।
 
তথ্যসূত্র: দ্য মিন্ট ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা