ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রিজভীর! সীতাকুণ্ডে শিশু ইরামনি ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড আলমাস সুপার শপকে গুঁড়াদুধসহ নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগে জরিমানা ৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা ৪২ বছরে সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৬ দিনে এসেছে ৮৫৪৩ কোটি টাকা রেমিট্যান্স বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক ‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’ হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’

পেরুর সাবেক প্রেসিডেন্ট এবং তার স্ত্রীর ১৫ বছরের কারাদণ্ড

  • আপলোড সময় : ১৬-০৪-২০২৫ ০৫:৫৬:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৪-২০২৫ ০৫:৫৬:৫৭ অপরাহ্ন
পেরুর সাবেক প্রেসিডেন্ট এবং তার স্ত্রীর ১৫ বছরের কারাদণ্ড
অর্থ পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় পেরুর সাবেক প্রেসিডেন্ট ওলান্টা হুমালাকে এবং তার স্ত্রী নাদিন হেরেদিয়াকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৬ এপ্রিল) প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।



এতে বলা হয়, তিন বছরেরও বেশি সময় ধরে বিচার চলার পর, মঙ্গলবার (১৫ এপ্রিল) আদালত তার দীর্ঘ প্রতীক্ষিত রায় দেন।রাজধানী লিমার একটি আদালত জানিয়েছে, হুমালা ২০০৬ এবং ২০১১ সালে তার নির্বাচনী প্রচারণার জন্য একটি ব্রাজিলিয়ান নির্মাণ সংস্থার কাছ থেকে অবৈধ তহবিল নিয়েছিলেন।
 

তার স্ত্রী নাদিন হেরেদিয়া, যিনি হুমালার সাথে জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন, তাকেও অর্থ পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয় এবং ১৫ বছরের কারাদণ্ড দেয়া হয়।হুমালা রায় পড়ার সময় উপস্থিত ছিলেন কিন্তু তার স্ত্রী ভিডিও লিঙ্কের মাধ্যমে যুক্ত হন।
 


এদিকে, পেরুর পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হেরেদিয়াকে ব্রাজিল রাজনৈতিক আশ্রয় দিয়েছে এবং তার ছেলের সাথে সেখানে নিরাপদে পৌঁছানোর সব ব্যবস্থাও করেছে। এর আগে প্রসিকিউটররা হুমালাকে ২০ বছর এবং হেরেদিয়াকে সাড়ে ২৬ বছরের কারাদণ্ড দেয়ার আবেদন করেছিলেন।তবে ৬২ বছর বয়সী সাবেক প্রেসিডেন্ট এবং তার স্ত্রী তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছিলেন।
 


২০০৬ সালে, প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেন হুমালা। তিনি তৎকালীন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের সাথে জোটবদ্ধ হয়েছিলেন এবং প্রসিকিউটররা অভিযোগ করেন, হুমালা তার প্রচারণার জন্য শ্যাভেজের কাছ থেকে অবৈধ তহবিল গ্রহণ করেছিলেন।
 

 
সাবেক সামরিক কর্মকর্তা ওলান্টা হুমালা ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত পেরুর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী

সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী