ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

আসছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট, উপস্থাপন ২ জুন

  • আপলোড সময় : ১৬-০৪-২০২৫ ০৬:০৮:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৪-২০২৫ ০৬:০৮:১৫ অপরাহ্ন
আসছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট, উপস্থাপন ২ জুন
চলতি অর্থবছরের তুলনায় ৭ হাজার কোটি টাকা কমিয়ে আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। আগামী ২ জুন এই বাজেট ঘোষণা করবেন অর্থ উপদেষ্টা ড. সাহেলউদ্দিন আহমেদ।

সম্প্রতি কো-অর্ডিনেশন কাউন্সিল ও বাজেট ব্যবস্থাপনা সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ায় জাতীয় সংসদ না থাকায় এবার সংসদে বাজেট উপস্থাপন করা হবে না। অর্থ উপদেষ্টা সরাসরি টেলিভিশনে বাজেট ঘোষণা করবেন। ঈদুল আজহার ছুটির আগেই বাজেট ঘোষণা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এজন্য ২ জুন বাজেট ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার সোমবার বাজেট ঘোষণা হবে, যদিও অন্যান্য বছরগুলোতে সাধারণত বৃহস্পতিবার বাজেট দেওয়া হতো। বাজেট ঘোষণার পর অর্থ উপদেষ্টা সংবাদ সম্মেলনে অংশ নেবেন।

অর্থ মন্ত্রণালয় সূত্রে আরও জানা গেছে, প্রতি অর্থবছর বাজেটের আকার কিছুটা বাড়ানো হলেও এবার ব্যতিক্রম হচ্ছে। বাজেট ঘাটতি কমিয়ে এনে একটি নিয়ন্ত্রিত বাজেট দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এবারের বাজেটে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং মূল্যস্ফীতির লাগাম টেনে ধরার ওপর গুরুত্ব দেওয়া হবে।

বাজেটের আকার কমানো হলেও সমাজে বৈষম্য হ্রাস এবং মূল্যস্ফীতির চাপ থেকে নিম্ন আয়ের মানুষদের কিছুটা স্বস্তি দিতে সামাজিক সুরক্ষা কর্মসূচিতে উপকারভোগী সংখ্যা ও কিছু ক্ষেত্রে ভাতা বাড়ানোর উদ্যোগ থাকছে। কৃষি, স্বাস্থ্য, শিক্ষা এবং প্রযুক্তি খাতকেও বাজেটে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

২০২৫-২৬ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি সাড়ে ৫ শতাংশ ধরা হতে পারে, যেখানে চলতি অর্থবছরে এটি ছিল ৬ দশমিক ৭৫ শতাংশ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এনে আগামী অর্থবছর শেষে তা সাড়ে ৬ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে। যদিও চলতি বছরের মার্চ মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৩৫ শতাংশ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাল থেকে ২১ অক্টোবর পর্যন্ত সাজেকে সড়ক অবরোধ স্থগিত

কাল থেকে ২১ অক্টোবর পর্যন্ত সাজেকে সড়ক অবরোধ স্থগিত