ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

জনদুর্ভোগের কারণে ঢাকাবাসীর কাছে দুঃখপ্রকাশ ওলামা মাশায়েখের

  • আপলোড সময় : ০৭-১১-২০২৪ ০১:৪৩:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৪ ০১:৪৩:২৮ অপরাহ্ন
জনদুর্ভোগের কারণে ঢাকাবাসীর কাছে দুঃখপ্রকাশ ওলামা মাশায়েখের
সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামি মহাসম্মেলনের কারণে ঢাকায় সৃষ্ট জনদুর্ভোগের কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করা হয়েছে ওলামা মাশায়েশের পক্ষ থেকে। মহাসম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা ওবায়দুল্লাহ ফারুক দুঃখ প্রকাশ করেন। একইসঙ্গে এত বড় আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতার জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও ঢাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন তিনি।বুধবার (৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি ধন্যবাদ ও দুঃখ প্রকাশ করেন।বিবৃতিতে ওলামা মাশায়েখ বাংলাদেশ-এর মহাসম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা ওবায়দুল্লাহ ফারুক বলেন, গতকাল ওলামা মাশায়েখ বাংলাদেশের আহ্বানে দাওয়াত ও তাবলিগ, মাদারেসে ক্বওমিয়া এবং দ্বীনের হেফাজতের লক্ষ্যে অনুষ্ঠিত ইসলামি মহাসম্মেলনে সারা দেশ থেকে যেভাবে আগ্রহভরে শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামসহ সর্বস্তরের আলেম ওলামা, দাওয়াত ও তাবলিগের সাথী ও আপামর তৌহিদী জনতা ছুটে এসেছেন এবং পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে সুশৃঙ্খলভাবে মহাসম্মেলন সফল ও স্বার্থক করার জন্য সর্বাত্মক সহযোগিতা করেছেন। এ জন্য সকলের প্রতি আন্তরিক মুবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি।তিনি আরও বলেন, একই সাথে শুকরিয়া জ্ঞাপন করছি আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীসমূহের। তাদের সার্বিক সহযোগিতায় আমাদের এতো বড় আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করা সম্ভব হয়েছে। সেই সঙ্গে ঢাকাবাসীর প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি। এই মহাসম্মেলন সফল করতে আপনাদের সহযোগিতার মনোভাব স্মরণীয় হয়ে থাকবে।

মাওলানা ওবায়দুল্লাহ ফারুক বলেন, মিডিয়া সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা মহাসম্মেলনের সংবাদ খুবই ইতিবাচকভাবে প্রচার করে সুস্থধারার সুবাতাস দেশময় ছড়িয়ে দিতে সহয়তা করেছেন। এছাড়া এই মহাসম্মেলন আয়োজনে যে যেভাবে সহায়তা করেছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সর্বোপরি একটি সফল সম্মেলন সম্পন্ন করতে পেরে মহান রাব্বুল আল আমিনের শুকরিয়া আদায় করছি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে