ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

সালমানকে হুমকি দেয়া সেই যুবক গ্রেফতার

  • আপলোড সময় : ১৬-০৪-২০২৫ ০৭:১৩:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৪-২০২৫ ০৭:১৩:৪৯ অপরাহ্ন
সালমানকে হুমকি দেয়া সেই যুবক গ্রেফতার
গত কয়েক মাস ধরেই একের পর এক প্রাণনাশের হুমকির মুখে রয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। ভাইজানকে নিয়ে উদ্বেগের শেষ নেই তার ভক্তদের। সবশেষ হুমকি এসেছে আরও ভয়ঙ্কর রূপে—বাড়িতে ঢুকে খুনের হুমকি, সঙ্গে বোমা মেরে গাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি!

এই হুমকি পাঠানো হয় হোয়াটসঅ্যাপে। তবে স্বস্তির খবর হলো, ভারতীয় পুলিশ মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই হুমকিদাতা যুবককে গ্রেফতার করেছে।

গ্রেফতার হওয়া যুবকের নাম ময়াঙ্ক পাণ্ড্য, বয়স ২৬। গুজরাটের বডোদরা থেকে তাকে আটক করা হয়। হোয়াটসঅ্যাপ ব্যবহার করে সরাসরি সালমান খানের বাড়িতে হামলার হুমকি দিয়েছিলেন তিনি।

পুলিশ জানায়, যুবকটিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তার বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়েছে। কেন এমন বার্তা পাঠানো হলো, কার নির্দেশে—তা জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সালমান খান এই প্রথমবার এমন হুমকির শিকার নন। গত কয়েক মাসে একাধিকবার হুমকি পেয়েছেন তিনি। এমনকি সম্প্রতি এক জ্যোতিষী প্রকাশ্যে বলেন, “চলতি বছরের শেষের দিকে সালমানের জীবন নিয়ে বড় ধরনের ঝুঁকি দেখা দিতে পারে। আর এর পেছনে থাকতে পারেন তারই ঘনিষ্ঠ কেউ।”

এই ভবিষ্যদ্বাণী ও পরপর হুমকি প্রমাণ করছে, সালমান খানের নিরাপত্তা শুধু 'কড়া' নয়, হতে হবে 'দুর্ভেদ্য'।

সালমান বর্তমানে ঘন নিরাপত্তা বলয়ের মধ্যে আছেন। তার বাড়ি 'গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট'-এ মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ। তবুও আতঙ্ক থামছে না। ভক্তরা চাইছেন, ভাইজান যেন নিরাপদে থাকেন এবং এমন সব হুমকি চিরতরে বন্ধ হয়।
 

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে