ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

চীনা পণ্যে শুল্ক বাড়িয়ে ২৪৫ শতাংশ করলো যুক্তরাষ্ট্র

  • আপলোড সময় : ১৬-০৪-২০২৫ ০৭:১৬:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৪-২০২৫ ০৭:১৬:৪৮ অপরাহ্ন
চীনা পণ্যে শুল্ক বাড়িয়ে ২৪৫ শতাংশ করলো যুক্তরাষ্ট্র
চীনা পণ্যের ওপর শুল্ক আরও বাড়াল যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস জানায়, বেইজিংয়ের প্রতিশোধমূলক পদক্ষেপের পর এবার চীনকে দিতে হবে ২৪৫ শতাংশ পর্যন্ত শুল্ক। এর আগে এই হার ছিল ১৪৫ শতাংশ।

চলতি মাসের শুরুতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের ওপর ৩৪ শতাংশ শুল্ক আরোপ করেন। পাল্টা জবাব দেয় চীন। তখনই ট্রাম্প হুঁশিয়ারি দেন আরও ৫০ শতাংশ বাড়ানোর। ঘোষণামতো বাড়ানোও হয়। এতে শুল্ক দাঁড়ায় ৮৪ শতাংশে।

এর পরপরই যুক্ত করা হয় পূর্ববর্তী ২০ শতাংশ শুল্ক। মোট শুল্ক গিয়ে ঠেকে ১০৪ শতাংশে। কিন্তু এখানেও থেমে থাকেননি ট্রাম্প। এক ধাক্কায় সেটিকে ১২৫ শতাংশে উন্নীত করা হয়।

এরও পর গত ১০ এপ্রিল শুল্ক আরও বাড়িয়ে করা হয় ১৪৫ শতাংশ।

দিন পেরুতেই ১১ এপ্রিল, চীন জানিয়ে দেয়—তারা আর ৮৪ নয়, ১২৫ শতাংশ আমদানি শুল্ক বসাবে মার্কিন পণ্যের ওপর।

এই পাল্টাপাল্টি ঘোষণার মধ্যে এবার ট্রাম্প প্রশাসন নিল সবচেয়ে কঠোর সিদ্ধান্ত—২৪৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ।

মঙ্গলবার (১৫ এপ্রিল) হোয়াইট হাউসের বিবৃতিতে জানানো হয়, ‘চীনের প্রতিশোধমূলক আচরণের জবাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি প্রেসিডেন্ট ট্রাম্পের "আমেরিকা ফার্স্ট ট্রেড পলিসি"-এর অংশ।’

বিশ্লেষকরা বলছেন, এই শুল্ক যুদ্ধ শুধু দুই দেশের সম্পর্কই নয়, প্রভাব ফেলবে বৈশ্বিক অর্থনীতিতেও।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা