ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

গাজায় ইসরায়েলি হামলায় এক সাংবাদিকসহ একই পরিবারের ১০ সদস্য নিহত

  • আপলোড সময় : ১৭-০৪-২০২৫ ০১:৫৯:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৪-২০২৫ ০১:৫৯:২১ অপরাহ্ন
গাজায় ইসরায়েলি হামলায় এক সাংবাদিকসহ একই পরিবারের ১০ সদস্য নিহত
গাজার বুকে ফের রক্তগঙ্গা বইয়ে দিল ইসরায়েল। এবার এক সাংবাদিকসহ একই পরিবারের ১০ জনকে প্রাণ দিতে হলো ইসরায়েলি বিমান হামলায়। বুধবার (১৬ এপ্রিল) ভোরে গাজা সিটিতে চালানো হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াফা নিউজ এজেন্সি এক প্রতিবেদনে খবরটির সত্যতা নিশ্চিত করেছে।

এই ঘটনায় চলমান ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩১ জনে। শুধু গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনী আইডিএফের আগ্রাসনে নিহত হয়েছেন ৩৫ জন ফিলিস্তিনি, যাদের অধিকাংশই নারী ও শিশু।

এক মাস নয়, দুই নয়—দেড় বছর ধরে চলা ইসরায়েলি অভিযানে মৃত্যু হয়েছে ৫১ হাজারেরও বেশি ফিলিস্তিনির।

ঘরবাড়ি ধ্বংস হয়ে যাওয়া উপত্যকায় এখন মানুষের শেষ আশ্রয় সেই ত্রিপল ঘেরা শরণার্থী তাঁবু। কিন্তু সেখানেও নিস্তার নেই। ইহুদি বাহিনীর লক্ষ্য এখন এই অস্থায়ী তাঁবুগুলোই।

সবশেষ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোররাতেই আবারও হামলা চালানো হয় গাজার খান ইউনিস, দেইর আল বালাহ, ও জাবালিয়াসহ একাধিক এলাকায়। এতে নতুন করে প্রাণ হারিয়েছেন আরও ১৮ জন।

উল্লেখ্য, ২০২৩ সালের শেষ প্রান্তিক থেকে শুরু হওয়া এই সংঘাত বর্তমানে ইতিহাসের অন্যতম দীর্ঘতম এবং রক্তক্ষয়ী ফিলিস্তিন-ইসরায়েল সংঘর্ষে রূপ নিয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা