ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

অপতথ্য নিয়ে কাজ করা সংস্থা বন্ধ করলো ট্রাম্প প্রশাসন

  • আপলোড সময় : ১৭-০৪-২০২৫ ০২:০১:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৪-২০২৫ ০২:০১:০৯ অপরাহ্ন
অপতথ্য নিয়ে কাজ করা সংস্থা বন্ধ করলো ট্রাম্প প্রশাসন
অবশেষে বন্ধ করে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা একটি অপতথ্য বিশ্লেষক সংস্থা। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া অপতথ্য শনাক্ত ও বিশ্লেষণের দায়িত্ব ছিল যাদের কাঁধে, এখন তারাই বন্ধ হয়ে গেল মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগে।

রয়টার্সের খবরে জানানো হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিজেই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।

তার ভাষায়, "এ ধরনের সংস্থার আর কোনো প্রয়োজন নেই। সাধারণ মানুষের মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করছিল তারা।"

রুবিও আরও জানান, সংস্থাটি প্রতি বছর ৫০ মিলিয়ন ডলারের বেশি খরচ করতো—কিন্তু তা গিয়ে লাগতো মতপ্রকাশের অধিকার ক্ষুণ্ন করার কাজেই।

মূলত রাশিয়া ও চীনকে কেন্দ্র করে তৈরি হওয়া অপতথ্য চিহ্নিত করার লক্ষ্যেই প্রতিষ্ঠিত হয়েছিল এই সংস্থাটি। তবে বাস্তবে তাদের কাজ রক্ষণশীল মিডিয়ার খবরের বিরুদ্ধে অবস্থান এবং প্রচলিত মতের বিপরীতে থাকা কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে বারবার বিতর্কের জন্ম দেয়।

বিশেষ করে রিপাবলিকানদের দীর্ঘদিনের অভিযোগ ছিল সংস্থাটি নিয়ে। শেষ পর্যন্ত সেই চাপই হয়তো কাজ করলো।

সিদ্ধান্ত এসেছে স্পষ্টভাবে—যুক্তরাষ্ট্র এখন মতপ্রকাশের স্বাধীনতায় আরও উন্মুক্ত, অন্তত সরকারি পর্যায় থেকে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা